সাফ ফুটবলে ‘সোনার হরিণ’ ছোঁয়ার অপেক্ষায় মামুনুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৮, ২৩:০৩আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ২৩:০৩

মামুনুল ইসলাম ২০০৩ সালে সাফ ফুটবলের শিরোপা জিতেছিল বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার সেরা ফুটবল টুর্নামেন্টে এরপর আর চ্যাম্পিয়ন হতে পারেনি। আগামী সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় দশম সাফ ফুটবলে শিরোপা জিততে চান তারকা মিডফিল্ডার মামুনুল ইসলাম।

পাঁচ বার সাফ ফুটবলে খেললেও শিরোপার মধুর স্বাদ পাননি মামুনুল। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের আশা, ঘরের মাঠে ফাইনালে খেলবে বাংলাদেশ। তবে মামুনুল সাবধানী, ‘আমরা স্বাগতিক, তাই বাড়তি সুবিধা থাকবে। আমি মনে করি আমাদের অন্তত সেমিফাইনালে যাওয়া উচিত। সেজন্য প্রথম ম্যাচটি জিততে হবে, তাহলে দলের চিত্র বদলে যাবে। অন্তত দুটি ম্যাচ জিততে পারলে সেমিফাইনাল। আর ভাগ্য ভালো থাকলে ফাইনালে ট্রফি ছোঁয়া হবে।’

তারপর তার আশাবাদী কথা, ‘সাফের দলে থাকি বা না থাকি, আমি মনে করি নিজেদের মাঠে এবার সোনার হরিণ ছোঁয়া উচিত। আমাদের সেই যোগ্যতা আছে। দলে অনেক নতুন খেলোয়াড় আছে। সবাইকে নিয়ে ভালো দল গড়তে পারলে আমরা সাফল্য পাবো।’

সাফ ফুটবলে প্রথম ম্যাচেই ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০১৬ সালে এশিয়ান কাপ বাছাই পর্বে এই ভুটানের কাছে ৩-১ গোলে হারতে হয়েছিল লাল-সবুজের দলকে। তবে এবার ভুটানের বিপক্ষে সাফল্য পেতে আশাবাদী মামুনুল, ‘অঘটন সব সময় হয় না। ব্রাজিল ৭ গোলে জার্মানির কাছে হেরেছিল। সেটা কিন্তু একবারই হয়েছে, বার বার হবে না। আমি মনে করি, ভুটানকে হারানোর ক্ষমতা আছে আমাদের। সেজন্য এখন থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী