৬ মে এল ক্লাসিকো

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০১৮, ২০:০৪আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ২০:৫৯

৬ মে এল ক্লাসিকো মৌসুমের শেষ এল ক্লাসিকোর সূচি চূড়ান্ত। ৬ মে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ দ্বৈরথের মঞ্চ ন্যু ক্যাম্প। বিশ্বের অন্যতম সেরা এই লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১২-৪৫ মিনিটে।

লা লিগার লড়াইয়ে ঘরের মাঠে মাদ্রিদের ক্লাবটিকে আতিথ্য দেবে বার্সেলোনা। ২০১৭-১৮ মৌসুমে সান্তিয়াগো বার্নাব্যুর খেলায় রিয়ালকে হারিয়ে এসেছিল কাতালানরা। লিওনেল মেসি, লুই সুয়ারেস ও আলেক্স ভিদালের লক্ষ্যভেদ ৩-০ গোলে বিধ্বস্ত করেছিল বার্সেলোনা ১০ জনের রিয়ালকে। বলার অপেক্ষা রাখে না, ঘরের মাঠেও জয়ের ধারা সচল রাখতে চাইবে এরনেস্তো ভালভারদের দল।

যদিও এই এল ক্লাসিকো শিরোপার ওপর খুব একটা প্রভাব ফেলবে না। লা লিগার ৩৬তম রাউন্ডে এসে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সাক্ষাৎ হলেও তার আগেই বার্সেলোনা একরকম নিশ্চিত করে ফেলেছে লা লিগার ট্রফি। আগে-পরে যখনই হোক, বার্সেলোনার ঘরেই যাচ্ছে এবারের লিগ শিরোপা। ৩৩ রাউন্ড শেষে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা, আর সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেতিকোর এক ম্যাচ কম খেলে পয়েন্ট ৭১।

তবে শিরোপা দিয়ে কবে, কখন মাপা হয়েছে এল ক্লাসিকোকে? চিরপ্রতিদ্বন্দ্বী দু্ই দলের লড়াই শিরোপার অনেক উপরে। দ্বৈরথটা তাদের জাতিগত, রাজনৈতিক ও মর্যাদার। শিরোপার দৌড় থেকে রিয়াল আগেই ছিটকে গেলেও মাঠের লড়াইয়ে কি আর হারতে চাইবে!

৬ মে তাই ফুটবল বিশ্ব আরেকবার সুযোগ পাচ্ছে উত্তেজনাকর দ্বৈরথ উপভোগের। চলতি মৌসুমের শেষ এল ক্লাসিকো বলে কথা! মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম