‘মেসিকে আঘাত করলে আমি আর্জেন্টিনায় ফিরতে পারব না’

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০১৮, ১২:৪১আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ১২:৪১

আর্জেন্টিনার অনুশীলনে মেসির সঙ্গে মেরকাদো গাব্রিয়েল মেরকাদো পড়েছেন ভীষণ বিপদে। আর্জেন্টাইন সতীর্থ লিওনেল মেসিকে আটকানোর কঠিন পরীক্ষা তার সামনে। বিশ্বকাপের আগমুহূর্তে বার্সেলোনা ফরোয়ার্ডকে শারীরিকভাবে আঘাত করলে কি আর দেশে ফিরতে পারবেন তিনি!

শনিবার দিবাগত রাতের কোপা দেল রে ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হচ্ছে মেরকাদোর সেভিয়া। কঠিন এই পরীক্ষার আগে আর্জেন্টাইন রাইটব্যাক কথা বলেছেন স্প্যানিশ সংবাদমাধ্যম ‘দারিও এএস’কে। সেখানেই মেসিকে আটকানোর প্রসঙ্গে রসিকতা করেছেন তিনি।

বার্সেলোনা তারকাকে সামলানো এমনিতেই কঠিন, এর ওপর আবার বিশ্বকাপের চিন্তা মাথায় রাখতে হচ্ছে মেরকাদোকে। একদিকে ক্লাব, অন্যদিকে জাতীয় দল। মেসিকে আটকাতে হবে তাকে খুব সতর্কতার সঙ্গে। কেননা বিশ্বকাপের আগমুহূর্তে মেরকাদোর আঘাতেই যদি আলবিসেলেস্তে অধিনায়কের কিছু হয়, তাহলে আর্জেন্টাইনরা আস্ত রাখবেন না সেভিয়া ডিফেন্ডারকে।

২০১৪ বিশ্বকাপের ফাইনালে উঠেও শিরোপা জেতা হয়নি আর্জেন্টিনার। রাশিয়া বিশ্বকাপে আবার স্বপ্ন দেখছে লাতিন আমেরিকার দেশটি মেসিকে ঘিরে। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর শারীরিক অবস্থা নিয়ে তারা এতটাই সতর্ক যে, মার্চের প্রীতি ম্যাচে সামান্য ঝুঁকিও নেয়নি। বিশ্বকাপের আগমুহূর্তে দলের সেরা অস্ত্রের চোট কিছুতেই মানতে পারবে না তারা।

মেরকার্দো তাই ভীষণ সতর্ক। হোর্হে সাম্পাওলি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা না করলেও সেখানে তার থাকার কথা। রাশিয়া ফুটবল মহাযজ্ঞের আগে মেসির মুখোমুখি হওয়া প্রসঙ্গে এই ডিফেন্ডারের রসিকতা, ‘আমি যদি তাকে (মেসিকে) আঘাত করি, তাহলে আর আর্জেন্টিনায় ফিরতে পারব না।’

যদিও আঘাত করলেও মেসিকে আটকানো সম্ভব নয় বলে মনে করেন তিনি, ‘ফাউল করেও মেসিকে আটকাতে পারবেন না আপনি। আঘাত করলেও সে খেলা চালিয়ে যায়। মেসি সবসময় গোল করতে চায় ও আঘাত করতে চায় প্রতিপক্ষকে। ও সেরা, তাতে কোনও সন্দেহ নেই।’

দুই বছর আগেও কোপা দেল রে ফাইনালে সেভিয়ার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। ২-০ গোলের জয় নিয়ে চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছেড়েছিল কাতালানরা। শনিবার রাতে সেই সুখস্মৃতি ফিরতে আনতে চায় বর্তমান চ্যাম্পিয়নরা। ইএসপিএন

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের