স্প্যানিশ কাপে টানা চতুর্থ শিরোপার খোঁজে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০১৮, ১৫:২৭আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ১৬:১৬

মেসিকে আটকানোর চেষ্টায় সেভিয়ার খেলোয়াড়রা। (ফাইল ছবি) শিরোপাটিকে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছে বার্সেলোনা! তা নয়তো কী, টানা তিনবার কোপা দেল রে ট্রফি ঘরে তোলার পর এমনটা বলা যেতেই পারে। মিশন এবার চার নম্বরের। সেই লক্ষ্যে বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১-৩০ মিনিটে সেভিয়ার বিপক্ষে স্প্যানিশ কাপের ফাইনালে নামছে বার্সেলোনা।

অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠ ওয়ান্দা মেত্রোপোলিতানোয় ম্যাচটি ২০১৬ সালের ফাইনালের পুনরাবৃত্তি। সেবারও শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা-সেভিয়া। কাকতালীয়ভাবে আরেকটি ব্যাপারও মিলে যাচ্ছে, ২০১৫-১৬ মৌসুমের মতো এবারের ফাইনালের ভেন্যুও অ্যাতলেতিকোর মাঠ। তবে মাদ্রিদের ক্লাবটির মাঠ বদল হয়েছে, ভিসেন্তে কালদেরন থেকে নতুন ঠিকানা গড়েছে তারা ওয়ান্দা মেত্রোপোলিতানোয়।

দুই বছর আগের ফাইনালে সেভিয়া নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত আটকে রেখেছিল বার্সেলোনাকে। তবে ইনজুরি টাইমে এভার বানেগা লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর জোর্দি আলবা ও নেইমারের লক্ষ্যভেদে ২-০ গোলে জয় পেয়েছিল কাতালানরা। এবারের ফাইনালটি তাই সেভিয়ার জন্য প্রতিশোধের মঞ্চও।

যদিও আগেরবারের মতো এবারও পরিষ্কার ফেভারিট বার্সেলোনা। লুই এনরিকে সরে যাওয়ার পর কোচ বদল হলেও এরনেস্তো ভালভারদের অধীনে আরও শক্তিশালী হয়েছে প্রতিযোগিতাটির সর্বোচ্চ ২৯বারের চ্যাম্পিয়নরা। এবার তারা নামছে টানা চতুর্থ শিরোপা জয়ের লক্ষ্যে। ২০১৫ সালে অ্যাথলেতিক বিলবাও, ২০১৬ সালে সেভিয়া ও গত বছর দেপোর্তিভো আলাভেসকে হারিয়ে কাপের ট্রফি ঘরে তুলেছিল বার্সা।

বরাবরের মতো এবারও সেভিয়ার ভয় লিওনেল মেসিকে নিয়ে। দলটির ইতালিয়ান কোচ ভিনচেঞ্জো মন্তেয়া আর্জেন্টাইন অধিনায়ককে ‘এলিয়েন’ হিসেবে দেখলেও নিজেদের নিয়ে আশাবাদী। তার বিশ্বাস, সেভিয়ার পক্ষে বার্সেলোনাকে হারানো সম্ভব। এসি মিলানের সাবেক এই কোচ বলেছেন, ‘বার্সেলোনা দুর্দান্ত দল, যেটা আমরা লা লিগায় দেখেছি। তারা একরকম জিতেই নিয়েছে (লিগ)। তবে আমাদের নিজেদের ওপর বিশ্বাস আছে। আমার মনে হয়, আমরা বার্সেলোনার মোকাবিলা করতে পারব। যদিও এটাও মনে করি, মেসি হলো একটা এলিয়েন।’

আর্জেন্টাইন তারকাকে নিয়ে সব প্রতিপক্ষের মনেই ভয় থাকে। তবে সেভিয়ার বেলায় সেটা বেশিই হওয়ার কথা। খুব বেশি পেছনে তাকানোর দরকার নেই, গত মাসের শেষ দিনেই মেসি এই সেভিয়ার বিপক্ষে দেখিয়েছেন জাদু। স্তাদিও রামোস সানচেস পিজুয়ানে লিগ ম্যাচের শুরুতে মেসি ছিলেন বেঞ্চে, বার্সেলোনাও তাই পিছিয়ে ছিল ২-০ ব্যবধানে। কিন্তু বদলি হয়ে তিনি মাঠে নামার পরই পাল্টে যায় ম্যাচের চেহারা। দুই মিনিটের এক ঝড়ে লুই সুয়ারেসের লক্ষ্যভেদের পর মেসি গোল করে ম্যাচ শেষ করেন ২-২ ড্রতে।

আজ রাতের ম্যাচে অবশ্য ড্র করার সুযোগ নেই। টিকে থাকা দুই শিরোপার একটি নিশ্চিতের উপলক্ষ তৈরি হয়ে যাচ্ছে বার্সেলোনার। কাপের শ্রেষ্ঠত্ব নিজেদের কাছে রেখে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়ার দুঃখ ভুলতে চান কোচ ভালভারদে, ‘কোপা দেল রে শিরোপা জেতা হবে চ্যাম্পিয়নস লিগের ব্যথা দূর করার সবচেয়ে ভালো উপায়।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান