আবারও এফএ কাপের ফাইনালে চেলসি

স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০১৮, ২২:৩১আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ২২:৪৫

জিরুদের গোলে এগিয়ে গেল চেলসি টানা দ্বিতীয় বছর এফএ কাপের ফাইনালে উঠল চেলসি। রবিবার ওয়েম্বলি স্টেডিয়ামে সাউদাম্পটনের বিপক্ষে ২-০ গোলে সেমিফাইনাল জিতে শিরোপার লড়াই নিশ্চিত করল অ্যান্তনিও কন্তের শিষ্যরা।

আগামী ১৯ মে এই ভেন্যুতেই অষ্টম শিরোপার লক্ষ্যে নামবে চেলসি। তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড।

এফএ কাপের দ্বিতীয় সেমিফাইনালে ৬৪ মিনিটে উইলিয়ানকে উঠিয়ে নেওয়ায় কন্তেকে দর্শকদের দুয়োর মুখে পড়তে হয়েছিল। কিন্তু অলিভার জিরুদকে একাদশে রেখে মোটেও ভুল করেননি ইতালিয়ান কোচ। তার চমৎকার গোল ও আলভারো মোরাতার লক্ষ্যভেদী হেড জয় এনে দেয় চেলসিকে।

আক্রমণে এদিন মোরাতাকে একাদশের বাইরে রেখে জিরুদকে দলে নেন কন্তে। কোচের আস্থার প্রতিদান ফরাসি ফরোয়ার্ড দিয়েছেন দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে। সেস ফ্যাব্রিগাস ও এডেন হ্যাজার্ডের সম্মিলিত প্রচেষ্টায় বল পান জিরুদ, এরপর প্রতিপক্ষের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে অ্যালেক্স ম্যাককার্থিকে পরাস্ত করে চেলসিকে এগিয়ে দেন তিনি।

সাউদাম্পটনকে সমতায় ফেরানোর দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি শেন লং। গোলমুখের সামনে বল পেয়েও গোলে শট নিতে পারেননি এ স্ট্রাইকার।

ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে জিরুদের বদলি করে মোরাতাকে মাঠে নামান কন্তে। মাঠে নামার মাত্র ৮৮ সেকেন্ড পরই সিজার আজপিলিকুয়েটার ক্রস থেকে দ্বিতীয় গোল করেন স্প্যানিশ তারকা।

ইংলিশ প্রিমিয়ার লিগে বাজে সময় কাটানো চেলসির সামনে এবার সুযোগ সাফল্য নিয়ে মৌসুম শেষ করার। গতবারের ফাইনালে আর্সেনালের কাছে হারা দলটিকে এজন্য পেরোতে হবে ম্যানইউ বাধা। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান