সালাহকে ব্যালন ডি’অর দৌড়ে রাখছেন লিভারপুল সতীর্থ

স্পোর্টস ডেস্ক
২৬ এপ্রিল ২০১৮, ১৬:৫৫আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ১৬:৫৫

রোমার বিপক্ষে গোলের পর মোহাম্মদ সালাহ থামানো যাচ্ছে না মোহাম্মদ সালাহকে। প্রতিপক্ষদের চুরমার করে গোল উৎসবে মাতা এই ফরোয়ার্ডকে এবার প্রশংসার জোয়ারে ভাসালেন তার লিভারপুল সতীর্থ দিয়ান লোভরেন। ক্রোয়েট ডিফেন্ডার ব্যালন ডি’অর দৌড়ে রাখছেন মিশরীয় ফরোয়ার্ডকে।

চ্যাম্পিয়নস লিগে আবার জাদু দেখিয়েছেন সালাহ। রোমার বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে লিভারপুলের ৫-২ গোলে জেতা ম্যাচে পায়ের জাদুতে মুগ্ধ করেছেন তিনি ফুটবল বিশ্বকে। নিজে জোড়া গোল করার সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুই গোল। সব মিলিয়ে চলতি মৌসুমে নিজের গোল সংখ্যা নিয়ে গেছেন তিনি ৪৩-এ।

ফর্মের তুঙ্গে থাকা মিশরীয় এই তারকাকে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর কাতারে দাঁড় করিয়েছেন লোভরেন। তার মতে, মানুষজন আর্জেন্টাইন ফরোয়ার্ড ও পর্তুগিজ তারকাকে নিয়ে যেভাবে কথা বলে, সালাহও তার দাবিদার। ব্যালন ডি’অর দৌড়ে তাই মেসি-রোনালদোর সঙ্গে লিভারপুল তারকাকে রাখলেন লোভরেন, ‘ব্যালন ডি’অর দৌড়ে তার (সালাহ) নামটাও উল্লেখ করা উচিত। মানুষজন যেভাবে মেসি ও রোনালদোর কথা আলোচনা করে, সালাহ বিষয়েও সে রকম কথা বলা উচিত।’

২৫ বছর বয়সী ফরোয়ার্ডের গোল সংখ্যা মনে করিয়ে দিয়ে ক্রোয়েট ডিফেন্ডার বলেছেন, ‘সে অবশ্যই সম্মানের দাবিদার। ৪৩ গোল ভাই...সহজ কথা নয়।’ সতীর্থের প্রশংসা আরও ঝরেছে তার কণ্ঠে, ‘ও সুপারস্টার হতে যাচ্ছে। ও যা করে সেটা অনেক সহজ মনে হয়, আসলে কিন্তু তা অনেক কঠিন। পারফরম্যান্সের এই ধারা যদি সচল রাখতে পারে- জানি না এখনই ওকে চাপে ফেলাটা ঠিক হবে কিনা, তবে আমি বিশ্বাস করি ও বছর শেষে বিশ্বের সেরা তিন খেলোয়াড়ের মধ্যে থাকবে।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী