মৌসুম শেষেই পিএসজি ছাড়ছেন এমেরি

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০১৮, ১৯:৪৪আপডেট : ২৭ এপ্রিল ২০১৮, ১৯:৪৪

উনাই এমেরি খুব আশা করে তাকে নিয়ে এসেছিল প্যারিস সেন্ত জার্মেই। লক্ষ্য ছিল চ্যাম্পিয়নস লিগ জয়। কিন্তু পারেননি উনাই এমেরি। দুই মৌসুমের চেষ্টা ব্যর্থ হওয়ায় পিএসজির কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এই স্প্যানিয়ার্ড।

চলতি মৌসুমে শেষেই প্যারিসের ক্লাবকে বিদায় জানাবেন এমেরি। শুক্রবার স্প্যানিশ কোচ নিজেই নিশ্চিত করেছেন খবরটি। ফরাসি ঘরোয়া ফুটবলে সফল হলেও ইউরোপিয়ান প্রতিযোগিতার ব্যর্থতাই যে দায়িত্ব ছাড়ার মূল কারণ, সেটাই ধরা পড়েছে তার বিদায়ের ঘোষণায়।

ঘরোয়া ফুটবলে ট্রেবল জয়ের হাতছানি পিএসজির সামনে। ইতিমধ্যে লিগ ওয়ান ও ফরাসি লিগ কাপের শিরোপা ঘরে তুলেছে প্যারিসের ক্লাবটি। ফরাসি কাপের ফাইনালেও উঠে আছে, যেখানে তাদের প্রতিপক্ষ তৃতীয় বিভাগের দল লেস হারবিয়াস। কিন্তু চ্যাম্পিয়নস লিগ আবারও হতাশায় কেটেছে পিএসজির। দায়িত্ব নেওয়ার পর টানা দুইবার শেষ ষোলোতে থেমে গেছেন এমেরি। এবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের আগে গত মৌসুমে বার্সেলোনার বিপক্ষে ৬-১ গোলে বিধ্বস্ত হয়ে বিদায় নিতে হয়েছিল ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে।

‘থার্ড টাইম লাকি’ হওয়ার চেষ্টা আর করতে চাননি এমেরি। শুক্রবার পিএসজিকে বিদায় বলে দিয়েছেন তিনি, ‘খেলোয়াড়দের জানিয়ে দিয়েছি, আমি চলে যাচ্ছি। এই দুই মৌসুমের জন্য সভাপতি নাসের আল খেলাইফি, স্পোর্টিং ডিরেক্টর আন্তেরো হেনরিকে, সমর্থক ও সব খেলোয়াড়কে ধন্যবাদ জানাতে চাই।’

দায়িত্ব নেওয়ার প্রথম মৌসুমটা কঠিন ছিল বলে উল্লেখ করেছেন তিনি। বিশেষ করে বার্সেলোনার বিপক্ষে হারের ধাক্কাটা ছিল ‘ভয়াবহ’, ‘প্রথম ছয় মাস খুব কঠিন ছিল। মাত্রই (জ্লাতান) ইব্রাহিমোভিচ চলে গিয়েছে, আমিও মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। এরপর দল অবশ্য উন্নতি করছিল, কিন্তু বার্সেলোনার বিপক্ষে হারটা ভীষণ কঠিন ছিল।’

২০১৬ সালে সেভিয়া থেকে পিএসজিতে যোগ দেন এমেরি। স্প্যানিশ ক্লাবের হয়ে ইউরোপা লিগে দারুণ সাফল্য দেখিয়েছিলেন তিনি, জিতেছিলেন প্রতিযোগিতাটির হ্যাটট্রিক শিরোপা। এই সাফল্যই তাকে পাইয়ে দেয় পিএসজির ‘বড় প্রকল্পের’ দায়িত্ব। দুই বছরের সেই দায়িত্বে এখন পর্যন্ত একটি লিগ ওয়ানের সঙ্গে একটি ফরাসি কাপ ও দুটি ফরাসি লিগ কাপের শিরোপা জিতিয়েছেন প্যারিস ক্লাবকে। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের