পিএসজি কোচের বিশ্বাস প্যারিসে থাকবেন নেইমার

স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০১৮, ১০:৩৬আপডেট : ২৮ এপ্রিল ২০১৮, ১০:৪০

পিএসজি কোচের বিশ্বাস প্যারিসে থাকবেন নেইমার গত গ্রীষ্মের দলবদলে রেকর্ড ট্রান্সফারে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লেখান নেইমার। কিন্তু মৌসুমের মাঝ পথ থেকেই শোনা যায় পার্ক দে প্রিন্সেসে ছাড়ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। যদিও কোচ উনাই এমেরির বিশ্বাস নেইমার থাকবেন প্যারিসে।

এদিনসন কাভানির সঙ্গে দ্বন্দ্ব দিয়ে শুরু নেইমারের পিএসজি যাত্রা। পেনাল্টি কিক নেওয়া নিয়ে বাদানুবাদে জড়ানোর দৃশ্য টেলিভিশনের সৌজন্যে দেখেছে গোটা ফুটবল বিশ্বই। এরপর শোনা যায় কোচ এমেরির ‘দর্শন’ও পছন্দ নয় ব্রাজিলিয়ান তারকার। আর সবশেষে পিএসজি চ্যাম্পিয়নস লিগ থেকে আগেভাগে বিদায় নিলে প্যারিস ছাড়ার গুঞ্জনটা আরও জোরালো হয় তার।

যে প্রত্যাশা নিয়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন, সেই ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যাওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায় নেইমারের। তাই দীর্ঘদিন ধরে তাকে নজরে রাখা রিয়াল মাদ্রিদে যাওয়ার খবর নতুন করে ওঠে ফরাসি ও স্প্যানিশ মিডিয়ায়। যদিও পিএসজি খেলোয়াড় থেকে শুরু করে ম্যানজেমেন্ট ও কোচ- প্রত্যেকেরই বিশ্বাস প্যারিস ছাড়বেন না সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড।

শুক্রবার পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন এমেরি। চলতি মৌসুম শেষেই পার্ক দে প্রিন্সেসকে বিদায় জানাবেন স্প্যানিশ কোচ। বিদায়ের ঘোষণার সঙ্গে আরেকবার জানিয়ে রাখলেন, তার বিশ্বাস নেইমার থাকবেন পিএসজিতে, ‘শক্তিশালী প্রকল্প হাতে নিয়েছে পিএসজি। নেইমার সেটাকে বিকশিত করতে চায় এবং সে এই ক্লাবের সঙ্গে বেড়ে উঠছে।’

এই মুহূর্তে নেইমার চোট কাটিয়ে ওঠার কাজ করছেন। অ্যাঙ্কেলের চোটে অস্ত্রোপচার করানো এই ফরোয়ার্ডের চলতি মৌসুমে মাঠে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের