‘বিবিসি’কে পেছনে ফেললেন সালাহ-মানে-ফিরমিনো

স্পোর্টস ডেস্ক
০৩ মে ২০১৮, ১২:২৬আপডেট : ০৩ মে ২০১৮, ১২:২৮

সালাহ-ফিরমিনো-মানে স্প্যানিশ মিডিয়ার সৃষ্টি রিয়াল মাদ্রিদের অদম্য আক্রমণ ত্রিশূল ‘বিবিসি’র পতন হলো লিভারপুলের মোহাম্মদ সালাহ, সাদিও মানে ও রবার্তো ফিরমিনোর কাছে। ক্রিস্তিয়ানো রোনালদো, করিম বেনজিমা ও গ্যারেথ বেলকে পেছনে ফেলে চ্যাম্পিয়নস লিগে গোলের রেকর্ড গড়ল লিভারপুলের আক্রমণত্রয়ী।

সালাহ, মানে ও ফিরমিনোর আক্রমণভাগ থেকে এই চ্যাম্পিয়নস লিগে এসেছে ২৯ গোল। সালাহ ও ফিরমিনো দুজনে করেছেন ১০টি করে গোল, বাকি ৯টি মানের। রিয়ালের আক্রমণত্রয়ীর চেয়ে একটি বেশি গোল এখন তাদের। ২০১৩-১৪ মৌসুমে রোনালদো, বেনজিমা ও বেল করেছিলেন ২৮ গোল।

চ্যাম্পিয়নস লিগে নিজের প্রথম আসরে রেকর্ড বইয়ের আরেকটি পাতায় নাম লিখেছেন মানে। ৯ মিনিটে দলকে এগিয়ে দেওয়া গোলে নতুন রেকর্ড গড়েছেন তিনি। ইউরোপের সবচেয়ে বড় প্রতিযোগিতায় নতুন মুখ হয়ে প্রথম ১০ ম্যাচে সর্বোচ্চ ৯ গোলের মালিক এই সেনেগালিস ফুটবলার। হ্যারি কেন ও সিমোন ইনজাঘিকে ছাপিয়ে এই রেকর্ড গড়লেন মানে। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের