রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশে আসছে এএফসি প্রতিনিধি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০১৮, ২০:৪২আপডেট : ০৫ মে ২০১৮, ২০:৪২

রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশে আসছে এএফসি প্রতিনিধি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এই উপলক্ষে দুজন কর্মকর্তা ঢাকায় আসবেন।

বাংলাদেশের এই শরণার্থী শিবিরে আসতে আগ্রহী দুজন হলেন এএফসি সভাপতির উপদেষ্টা ডেভিড মাইকেল বোরজা ও সোশ্যাল রেসপনসিবিলিটি ইউনিটের হেড ডক্টর আন্নাথুরাই রঙ্গনাথান।

আগামী ৭ মে বাফুফে ও শিক্ষা মন্ত্রণালয়সহ আরও একাধিক সংস্থার সঙ্গে তারা সভা করে নিজেদের কর্মসূচি নির্ধারণ করবেন।

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এএফসির দুজন কর্মকর্তা ঢাকায় আসছেন। রোহিঙ্গা জনগোষ্ঠীদের জন্য কী কী করা যায়, সেটা নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করবেন তারা। সভা হবে ৭ মে। সেখানে অন্যদের সঙ্গে জাতিসংঘের সংস্থা ইউএনএইচসিআর’র প্রতিনিধিরাও থাকবেন। আমরা ৮ মে কক্সবাজার যাব। সেখানে সবকিছু দেখে শুনে সিদ্ধান্ত নেব কী করা যায়। তবে আমরা ফুটবলের শক্তি কাজে লাগাব।’

এএফসির সঙ্গে গত বছরের জুনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক এই সংস্থার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়। গত বছরের অক্টোবরে মালয়েশিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে সচেতনতামূলক প্রোগ্রামও করেছে এশিয়ান ফুটবলের শীর্ষ প্রতিষ্ঠান।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী