বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া আলভেসের জন্য পেলের ‘দুঃখ’

স্পোর্টস ডেস্ক
১২ মে ২০১৮, ১৬:১২আপডেট : ১২ মে ২০১৮, ১৬:১২

দানি আলভেসের বিশ্বকাপ শেষ হাঁটুর চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দানি আলভেস। স্বপ্নভঙ্গ হওয়া এই রাইটব্যাকের কষ্ট বুঝতে পারছেন পেলে। ব্রাজিলিয়ান কিংবদন্তি সহানুভূতি জানিয়েছেন ব্রাজিলিয়ান তারকাকে।

ফরাসি কাপের ফাইনালে হাঁটুতে চোট পেয়েছিলেন আলভেস। যদিও ভাবা হচ্ছিল, চোটটা খুব একটা গুরুতর নয়। কিন্তু ব্রাজিল দলের ডাক্তার রোদ্রিগো লাসমার পরীক্ষা-নিরীক্ষা শেষ জানিয়েছেন, লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি। যে কারণে রাশিয়া বিশ্বকাপে যাওয়া হচ্ছে না পিএসজি রাইটব্যাকের।

শুক্রবার ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নিশ্চিত করেছে, লিগামেন্ট ছিড়ে গেছে আলভেসের, যেতে হচ্ছে ছুরি-কাঁচির নিচে। খবরটা শুনে ভীষণ দুঃখ পেয়েছেন পেলে। ব্রাজিলের জার্সিতে তিনবার বিশ্বকাপ জেতা এই কিংবদন্তি ১৯৫৮ ও ১৯৬৬ বিশ্বকাপে ভুগেছিলেন চোটে। বিশ্বকাপের মঞ্চে খেলতে না পারার যন্ত্রণা তারও জানা আছে, বিশেষ করে ফুটবল মহাযজ্ঞের আগেই এভাবে ছিটকে যাওয়া আরও যন্ত্রণার।

নিজের টুইটার অ্যাকাউন্টে পেলে আলভেসের প্রতি সহানুভূতি জানিয়েছেন এই লিখে, ‘খবরটা শুনে খুব কষ্ট পেয়েছি। ফুটবলাররা কোনও ম্যাচই মিস করতে চায় না, তবে আমি জানি বিশ্বকাপের খেলা মিস করাটা সবচেয়ে কষ্টের।’

ব্রাজিলের বিশ্বকাপের স্কোয়াড তো বটেই, তিতের পছন্দের একাদশেও ছিলেন আলভেস। রাশিয়ার ফুটবল মহাযজ্ঞের জন্য সেলেসাওরা স্কোয়াড ঘোষণা না করলেও তিতে যে ১৫ জনকে চূড়ান্ত করেছেন, সেখানে ছিলেন সাবেক বার্সেলোনা রাইটব্যাক। তার ছিটকে যাওয়ায় এখন ম্যানচেস্টার সিটির দানিলো কিংবা বায়ার্ন মিউনিখের রাফিনিয়াকে দেখা যেতে পারে ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া ব্রাজিলের বিশ্বকাপ মিশনের একাদশে। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী