ফাইনালে মুখোমুখি সেই আবাহনী-ফরাশগঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০১৮, ২১:২৩আপডেট : ১২ মে ২০১৮, ২১:২৫

এই শিরোপার জন্য লড়বে আবাহনী ও ফরাশগঞ্জ গ্রুপ পর্বে নাম পাল্টে খেলোয়াড় নামিয়ে ফরাশগঞ্জ ১-০ গোলে হারিয়েছিল আবাহনীকে। এই অপরাধের শাস্তিতে কেটে নেওয়া হয় তাদের ওই তিনটি পয়েন্ট। সেই ফরাশগঞ্জই লড়বে ফাইনালে, আর তাদের প্রতিপক্ষও সেই আবাহনী। অনূর্ধ্ব-১৮ ফুটবলের শিরোপা জেতার লক্ষ্যে আগামীকাল রবিবার বিকেল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে ‍মুখোমুখি হবে তারা।

গ্রুপের হারের প্রতিশোধ নিয়ে ফাইনাল জিততে মরিয়া আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু। আগ্রাসী ফুটবলের পক্ষে তিনি, ‘ফুটবল গোলের খেলা। জিততে হলে গোল করতে হবে। সুযোগ পেলে সেটা কাজে লাগাতে হবে।’ ফরাশগঞ্জের কঠিন প্রতিরোধ আসবে স্বীকার করেছেন তিনি, ‘চ্যাম্পিয়নশিপ হওয়ার লক্ষ্য পূরণ করতে হবে। আবাহনী সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে থাকে। সেই লক্ষ্য নিয়ে মাঠে নামতে হবে। প্রতিপক্ষ শক্তিশালী, তারা সেরাটা খেলে ফাইনালে উঠেছে। আমাদের মতো তারা চেষ্টা করবে ফাইনাল জিততে।’

আবাহনীর অধিনায়ক রফিকুল ইসলামও আশাবাদী। কোচ গোলাম জিলানির অধীনে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য তার। আত্মবিশ্বাসী কণ্ঠে রফিক বলেছেন, ‘আমি অনেক খুশি। এত বড় একটি ক্লাবে খেলার আনন্দ ধরে রাখতে পারছি না। অনেক অল্প সময়ের মধ্যে আমাদের দলটি তৈরি হয়েছে। জিলানি স্যার একতা নিয়ে এসেছেন। এখন ভালোভাবে খেলে জিততে চাই।’

জাতীয় দলের সাবেক ডিফেন্ডার আবু ফয়সলের কোচিংয়ে এবারই প্রথম কোনও দল ফাইনালে খেলছে। ২০১১ সালে স্বাধীনতা দিবসের ট্রফি জেতা ফরাশগঞ্জ আরেকটি শিরোপা হাতে নিতে চায়। দুর্বল একটি দল নিয়ে এতদূর আসতে পারায় রোমাঞ্চিত ফয়সল, ‘তৃতীয় বিভাগের খেলোয়াড়দের নিয়ে আমরা দল গড়েছি। ম্যাচ-বাই-ম্যাচ জিতেছি। খেলোয়াড়দের পারফরম্যান্স ভালো হচ্ছে। আবাহনীকে হারিয়ে এখন চ্যাম্পিয়ন হতে চাই। সবাই আত্মবিশ্বাসী। আগ্রাসী ফুটবল খেলে জিতে মাঠ ছাড়তে আশাবাদী আমরা।’

অধিনায়ক নয়ন হোসেন গ্রুপের ফলাফলের পুনরাবৃত্তি করতে চান, ‘গ্রুপে আমরা আবাহনীকে হারিয়েছি। সেই তিন পয়েন্ট অবশ্য কাটা গেছে। আবারও জেতার জন্য মাঠে নামব, এবার শিরোপা হাতে নিতে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের