ক্রোয়েশিয়ার বিশ্বকাপ প্রাথমিক দলে মদরিচ-রাকিতিচ

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০১৮, ২২:৩৩আপডেট : ১৫ মে ২০১৮, ০০:৪৮

মদরিচ ও রাকিটিচ ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপের প্রাথমিক দলে ডাক পেলেন লুকা মদরিচ ও ইভান রাকিতিচ। সোমবার ক্রোয়েশিয়ার ৩২ জনের মধ্যে আছেন এই রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার দুই মিডফিল্ডার।

জুভেন্টাসকে আরেকটি সিরি ‘এ’ জেতানো মারিও মানজুকিচকে রেখেছেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাৎকো দালিচ। ৮২টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৩০ গোল করেছেন এই স্ট্রাইকার। ইভান পেরিসিচ ও নিকোলা কালিনিচ আছেন আক্রমণভাগে।

লিভারপুলের সঙ্গে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলতে যাওয়া সেন্টার ব্যাক দেহান লভরেনের সঙ্গে ক্রোয়েশিয়ার রক্ষণে আছেন অভিজ্ঞ ভেদরান করলুকা।

আগামী ১৬ জুন ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়া লড়বে নাইজেরিয়াকে। আর্জেন্টিনাকে ২১ জুন ও পাঁচ দিন পর আইসল্যান্ডকে মোকাবিলা করবে তারা।

ক্রোয়েশিয়ার প্রাথমিক দল:

গোলরক্ষক- দানিয়েল সুবাসিচ, লভরে কালিনিচ, দমিনিক লিভাকোভিচ ও কার্লো লেতিকা।

ডিফেন্ডার- ভেদরান করলুকা, দোমাগোজ ভিদা, ইভান স্ত্রিনিচ, দেহান লভরেন, সিমে ভ্রাসালকো, জোসিপ পিভারিচ, টিন জেদভাজ, মাতেহ মিত্রোভিচ, বোরনা বারিসিচ, জোরান নিজিচ, দুজে কালেতা-কার ও বোরনা সোসা।

মিডফিল্ডার- লুকা মদরিচ, ইভান রাকিতিচ, মাতেও কোভাচিচ, মিলান বাদেল, মার্সেলো ব্রজোভিচ, মার্কো রগ, মারিও পাসালিচ ও ফিলিপ ব্রাদারিচ।

ফরোয়ার্ড- মারিও মানজুকিচ, ইভান পেরিসিচ, নিকোলা কালিনিচ, আন্দ্রে ক্রামারিচ, মার্কো পিজাকো, আন্তে রেবিক, দুজে কপ ও ইভান সান্তিনি। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী