বিশ্বকাপের সেমিফাইনাল খেললেই সন্তুষ্ট মেসি!

স্পোর্টস ডেস্ক
১৬ মে ২০১৮, ১৯:১২আপডেট : ১৬ মে ২০১৮, ২০:০৬

বিশ্বকাপের সেমিফাইনাল খেললেই সন্তুষ্ট মেসি! আরও একটি বিশ্বকাপ, আরও একবার আশার পালে লাগছে হাওয়া। আর্জেন্টাইনরা স্বপ্ন দেখছে এবার হয়তো আক্ষেপ ঘুচবে তাদের। যাকে ঘিরে স্বপ্ন বুনছে, সেই লিওনেল মেসি কিন্তু বড় কিছু ভাবছেন না। রাশিয়ায় সেমিফাইনাল খেললেই খুশি আর্জেন্টাইন অধিনায়ক।

জাতীয় দলের ট্রফি কেসটা ফাঁকাই পড়ে রয়েছে মেসির। টানা তিনবার ফাইনালে খেলেও হতাশা সঙ্গী করে মাঠ ছাড়তে হয়েছে তাকে। ২০১৪ বিশ্বকাপ দিয়ে শুরু, এরপর ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকার ব্যর্থতায় অবসরের ঘোষণাই দিয়ে ফেলেছিলেন বার্সেলোনা ফরোয়ার্ড! ফিরে এসে আলবিসেলেস্তেদের রাশিয়া বিশ্বকাপের মূল পর্বে তোলার পর আবারও মেসিকে ঘিরে স্বপ্ন দেখছেন আর্জেন্টাইনরা।

যদিও বার্সেলোনা ফরোয়ার্ড নিজে অত বড় স্বপ্ন দেখছেন না। আপাতত সেমিফাইনালেই করেছেন পাখির চোখ। আগের বিশ্বকাপে ফাইনাল খেললেও নিজেদের ফেভারিট ভাবছেন না তিনি। তবে আর্জেন্টিনার অতীত সাফল্য ও ঐতিহ্যে চোখ রেখে শেষ চারে খেলাকেই ‘সাফল্য’ হিসেবে দেখছেন মেসি।

আর্জেন্টাইন টেলিভিশন ‘টিওয়াইসি স্পোর্তস’কে বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনার কথা শুনিয়েছেন তিনি, ‘শেষ চারে যেতে পারলেই ভালো একটি বিশ্বকাপ হবে আমাদের। ইতিহাসের দিক থেকে আর্জেন্টিনা এই জায়গার দাবিদার।’

তবে সেমিফাইনালে খেলতে গেলেও যে অনেক কাঠখড় পোড়াতে হবে, সেটাও জানা পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর, ‘যদিও এই জায়গায় যেতে হলে অনেক কঠোর পরিশ্রম করতে হবে। আমার মনে হয় আমরা আবারও ওই জায়গায় যেতে পারব।’

রাশিয়া বিশ্বকাপের জন্য ইতিমধ্যে ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি। শিগগিরই সেখান থেকে চূড়ান্ত ২৩ জনের নাম ঘোষণা করবেন তিনি। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী