আরও বেশি শিরোপা জিততে চান গ্রিয়েজমান

স্পোর্টস ডেস্ক
১৭ মে ২০১৮, ১০:২৪আপডেট : ১৭ মে ২০১৮, ১০:২৪

আরও বেশি শিরোপা জিততে চান গ্রিয়েজমান ফাইনালে মার্শেইকে হারিয়ে তৃতীয় ইউরোপা লিগ জিতেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। জোড়া গোল করে বুধবারের এই ঐতিহাসিক জয়ের নায়ক আন্তোয়ান গ্রিয়েজমান। স্প্যানিশ সুপার কাপের পর ফুটবল ক্যারিয়ারে দ্বিতীয় কোনও শিরোপা হাতে নিলেন ফরাসি ফরোয়ার্ড। এমন সাফল্য আরও পেতে চান তিনি।

মার্শেইকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা উৎসবে উচ্ছ্বসিত গ্রিয়েজমান। এধরনের উৎসব আরও বেশি করে করতে চান তিনি। ২০১৪ সালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জেতা এই তারকা বলেছেন , ‘আমি ১৪ বছর বয়সে ঘর ছেড়েছি, কারণ আমি অনেক শিরোপা জিততে চেয়েছিলাম। স্প্যানিশ সুপার কাপের পর এটি দ্বিতীয় শিরোপা। আশা করি আরও অনেক বেশি আসবে।’

জোড়া গোলের সঙ্গে ৮৯তম মিনিটে গাবির গোলেও ছিল গ্রিয়েজমানের পরোক্ষ অবদান। অনায়াসে জিতলেও ২৭ বছর বয়সী ফরোয়ার্ড প্রতিপক্ষকে খাটো করেননি, ‘মার্শেই আক্রমণাত্মক একটা দল। তারা অনেক খাটে। আমরা আমাদের কাজটা করেছি, ভালোভাবে প্রতিহত করেছি। তারা খুব কঠিন দল ছিল। তাদের ভুলের ফায়দা আমরা নিয়েছি।’

শোনা যাচ্ছে, ১০ কোটি ইউরো রিলিজ ক্লসে গ্রিয়েজমানকে চুক্তি করবে বার্সেলোনা। কিন্তু অ্যাতলেতিকোর জেনারেল ম্যানেজার ক্লেমেন্তে ভিয়াভেরদে তাকে না ছাড়তে সব চেষ্টা করা হচ্ছে জানালেন, ‘আন্তোয়ান দারুণ করছে, সেটা সে পরিষ্কার (বুধবার) করে বুঝিয়ে দিলো। এখানে তার চুক্তি আছে, আমরা তাকে রেখে দিতে চাই। আমরা সব চেষ্টা করছি এজন্য।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম