রিভালদোর মতে পিএসজিতে যাওয়া ভুল হয়েছে নেইমারের

স্পোর্টস ডেস্ক
২১ মে ২০১৮, ১৩:১০আপডেট : ২১ মে ২০১৮, ১৩:১০

রিভালদোর মতে পিএসজিতে যাওয়া ভুল হয়েছে নেইমারের লিগ ওয়ানে অভিষেক মৌসুমেই সেরা হয়েছেন নেইমার। ইনজুরিতে ছিটকে যাওয়ার আগে ২০ ম্যাচে ১৯ গোল করে উজ্জ্বল পারফরম্যান্সের দৃষ্টান্ত রেখেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কিন্তু বার্সেলোনা ছেড়ে প্যারিসের ক্লাবে তোর যাওয়ার সিদ্ধান্ত আবারও সমালোচিত হলো। বার্সেলোনা ও ব্রাজিলের সাবেক তারকা রিভালদো বলেছেন, পিএসজিতে গিয়ে ভুল করেছেন নেইমার।

গত বছর মৌসুমের শুরুতে বিশ্ব রেকর্ড দামে পিএসজিতে যোগ দেন ২৬ বছরের ফরোয়ার্ড। লিগ ওয়ানে শুরুটাও ছিল দুর্দান্ত। ইনজুরিতে না পড়লে হয়তো সেই ধারাবাহিকতা ধরে রাখতেন তিনি। কিন্তু রিভালদোর মতে, ফ্রান্সে নেইমার তার সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটাতে পারবেন না।

ব্যালন ডি’অর জিততে চাইলে নেইমারকে অন্য কোথাও যাওয়া উচিত বললেন ব্রাজিলের সাবেক তারকা, ‘যদি তুমি বিশ্বের সেরা হতে চাও, তাহলে অন্য কোথাও যেতে হবে। পিএসজি শক্তিশালী দল, কিন্তু চ্যাম্পিয়নস লিগে তাদের ঐতিহ্য নেই। ইউরোপের সেরা দল নয় তারা।’

রিভালদো আরও ব্যাখ্যা দিলেন, ‘ফরাসি লিগ ইংলিশ, স্প্যানিশ কিংবা জার্মান লিগের মতো নয়। এ কারণে আমি মনে করি সে একটা ভুল করেছে। কিন্তু আর্থিকভাবে এটা ছিল তার ও তার পরিবারের জন্য ভালো। ব্যালন ডি’অর পেতে হলে তোমাকে চ্যাম্পিয়নস লিগ জিততে হবে, ভিন্ন কিছু অর্জন করতে হবে। তার দল সবসময় লিগ ও কাপ জেতে, কিন্তু আমার বলতে হচ্ছে এটা শক্তিশালী কোনও চ্যাম্পিয়নশিপ নয়।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের