গ্রিয়েজমান বার্সায় এলে খুশি হবেন মেসি

স্পোর্টস ডেস্ক
২১ মে ২০১৮, ১৪:১৮আপডেট : ২১ মে ২০১৮, ১৪:১৮

আন্তোয়ান গ্রিয়েজমান দল বদলের বাজার চালু হওয়ার আগে এখন আলোচনার তুঙ্গে আন্তোয়ান গ্রিয়েজমানের ভবিষ্যৎ। এরই মধ্যে তাকে নিয়ে করা লিওনেল মেসির মতামত ন্যু ক্যাম্পে আসার গুঞ্জনকে আরও জোরদার করল।

মিডিয়ার দাবি, বার্সেলোনা যোগাযোগ রাখছে গ্রিয়েজমানের সঙ্গে। অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে তাকে নিয়ে আসতে চায় কাতালান জায়ান্টরা। ফরাসি ফরোয়ার্ডের ভবিষ্যৎ নিয়ে এক দোদুল্যমান অবস্থা তৈরি হয়েছে সবার মনে। গ্রিয়েজমানকে বার্সায় দেখার প্রত্যাশা যারা করছেন, তাদের আশা আরও বাড়িয়ে দিলো মেসির প্রশংসা।

ফরাসি তারকাকে বিশ্বের অন্যতম সেরা বললেন মেসি। একই সঙ্গে ন্যু ক্যাম্পে তাকে দেখতে পেলে খুশি হবেন জানালেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। গ্রিয়েজমানকে নিয়ে এই মৌসুমের গোল্ডেন শু জয়ী বলেছেন, ‘অবশ্যই আমি তাকে পছন্দ করি। সে এখন বিশ্বের সেরাদের একজন। আমি জানি না তার সঙ্গে কোনও কিছু হচ্ছে নাকি হচ্ছে না। কিন্তু সেরা খেলোয়াড়রা এলে আমরা আনন্দিত হব এবং গ্রিয়েজমান তাদের একজন।’

শোনা যাচ্ছে, মেসির এই বক্তব্যের পর ৫ বছরের জন্য বার্সেলোনায় চুক্তি করতে রাজি হয়েছেন গ্রিয়েজমান। এমন রিপোর্ট করেছে স্পোর্ত। মেট্রো, গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী