চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়ালকেই এগিয়ে রাখছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
২২ মে ২০১৮, ২১:৪৫আপডেট : ২২ মে ২০১৮, ২১:৫০

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়ালকেই এগিয়ে রাখছেন রোনালদো চ্যাম্পিয়নস লিগ শেষ আশার আলো হয়ে জ্বলে আছে রিয়াল মাদ্রিদের জন্য। কিয়েভের ফাইনালে তারা মুখোমুখি হবে লিভারপুলের। শিরোপা নির্ধারণী এই ম্যাচে নিজেদেরকেই এগিয়ে রাখছেন রিয়াল তারকা ক্রিস্তিয়ানো রোনালদো।

দুর্দান্ত ফুটবলের প্রদর্শনীতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে লিভারপুল। মোহাম্মদ সালাহর জাদুকরী পারফরম্যান্সের সঙ্গে তার ফরোয়ার্ড সঙ্গী রবার্তো ফিরমিনো ও সাদিও মানে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। গতির সঙ্গে আক্রমণে উঠে প্রতিপক্ষের রক্ষণে চিড় ধরিয়ে গোটা মৌসুমে গোলের পর গোল করে গেছেন এই ত্রয়ী। লিভারপুলের এই তিন ফরোয়ার্ডকে দেখে কয়েক বছর আগের রিয়ালকে মনে পড়ে যায় রোনালদোর।

সংবাদ সম্মেলনে পর্তুগিজ উইঙ্গার বলেছেন, ‘তাদের (লিভারপুলের) দ্রুতগতির তিন ফরোয়ার্ডকে দেখে আমার কয়েক বছর আগের রিয়াল মাদ্রিদ দলটার কথা মনে পড়ে যায়।’ সেই দলের বিপক্ষে ফাইনাল নিয়ে তার বক্তব্য, ‘ফাইনাল সবসময়ই বিশেষ, কোন দলের মুখোমুখি হচ্ছি, সেটা কোনও ব্যাপার নয়। আমার মনে হয় না সহজ কাজ হবে, কারণ ওদের দলটা দারুণ।’

প্রতিপক্ষকে সমীহ করলেও অভিজ্ঞতা ও সাফল্যে রিয়ালকেই এগিয়ে রাখছেন রোনালদো। তবে শ্রেষ্ঠত্বের বিষয়টি মাঠেই প্রমাণ দিতে চান চলতি চ্যাম্পিয়নস লিগে ১৫ গোল করা পর্তুগিজ তারকা, ‘আমার মতে, রিয়াল মাদ্রিদ এগিয়ে আছে, তবে এই ম্যাচে আমাদের সেটা প্রমাণ করতে হবে।’

এল ক্লাসিকোতে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন রোনালদো। দুই ম্যাচ মিস করে শনিবার মাঠে ফিরেছেন ভিয়ারিয়ালের বিপক্ষে লিগের শেষ ম্যাচে। ফিরে গোলও করেছেন, এরপরও কিয়েভের ফাইনাল ঘিরে উড়ছে সংশয়ের মেঘ! রোনালদো কিন্তু আত্মবিশ্বাসী, ‘শনিবার ভালো অনুভব করেছি, আশা করছি আমি খেলব ও গোলও করব।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী