ক্যাম্পে সাবেক ফুটবলারদের যেতে কাজী নাবিলের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০১৮, ২২:৩২আপডেট : ০২ জুন ২০১৮, ২২:৩২

বাফুফের নির্বাহী কমিটির সভায় (বাঁ থেকে) সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী, সভাপতি কাজী সালাউদ্দিন এবং সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এশিয়ান গেমস ও সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে বিকেএসপিতে জাতীয় ফুটবল দলের ক্যাম্প চলছে। ক্যাম্পের খেলোয়াড়দের উজ্জীবিত করতে অভিজ্ঞ সংগঠক ও সাবেক ফুটবলারদের সেখানে যাওয়ার আহ্বান জানিয়েছেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।

আগামী চার মাসের ব্যস্ত সূচিতে খেলোয়াড়দের উজ্জীবিত রাখতে সাবেক খেলোয়াড় ও সংগঠকরা দারুণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন কাজী নাবিল। এজন্য তাদের ক্যাম্পে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘আগামী জুলাইয়ের শেষ দিকে বন্ধুপ্রতীম দেশে গিয়ে প্রীতি সহ অফিসিয়াল ম্যাচ খেলার লক্ষ্য আমাদের। আগস্টে এশিয়ান গেমসের আগে অনূর্ধ্ব-২৩ দলের জন্য একটি প্রস্তুতি ম্যাচও খেলা হতে পারে। উদ্দেশ্য- যেন আমাদের টিমকে পুর্ণাঙ্গ একটি দল বানাতে পারি।’

তিনি আরও বলেছেন, ‘এজন্য সবার সহযোগিতা ও সহায়তা চাওয়া হয়েছে। আমাদের এখানে যারা অভিজ্ঞ সংগঠক ও  সাবেক খেলোয়াড় আছেন, তাদের ক্যাম্পে পরিদর্শন করে বিভিন্নভাবে খেলোয়াড়দের উজ্জীবিত করার জন্য বলেছি।’

এখন স্থানীয় কোচদের অধীনে জাতীয় দলের আবাসিক অনুশীলন চলছে। নতুন ইংলিশ কোচ জেমি ডের আসার কথা ছিল ৯ জুন। কিন্তু টিমস কমিটি তাকে এখনই আনতে চায় না। ঈদের ছুটির পরেই নতুন কোচকে ঢাকায় আনার পক্ষে তারা।

শনিবার বাফুফের নির্বাহী কমিটির সভা শেষে কোচের আসা নিয়ে কাজী নাবিল বলেছেন, ‘নতুন কোচের বিষয়টি বোর্ড অনুমোদন দিয়েছে। সহকারী এবং গোলকিপার কোচের বিষয়টিও জানানো হয়েছে। তাদের প্রক্রিয়া সম্পন্ন করে নির্বাহী কমিটিকে আবারও জানানো হবে। জাতীয় দলের নতুন কোচ ৯ জুন আসতে প্রস্তুত। তবে তাকে এখনই আনলে তো কোনও লাভ হবে না, বসে থাকতে হবে। কারণ ঈদের ছুটি আছে। তাই তাকে ঈদের পর আনা হবে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের