ফুটবল উন্নয়নে সাহায্যের প্রতিশ্রুতি ব্রাজিল রাষ্ট্রদূতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০১৮, ১৯:৩৭আপডেট : ২৩ জুন ২০১৮, ১৯:৩৭

ব্রাজিলের রাষ্ট্রদূতের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন সাবেক ফুটবলাররা বাংলাদেশে বিশ্বকাপ উন্মাদনা দেখে মুগ্ধ ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা দি অলিভেইরা জুনিয়র। শুক্রবার নারায়ণগঞ্জের ‘ব্রাজিল বাড়ি’তে বসে ব্রাজিলের জয়োৎসবের সাক্ষী হয়েছেন তিনি। আর শনিবার বাফুফে ভবনে গিয়ে বাংলাদেশের ফুটবল উন্নয়নে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। এসময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ব্রাজিলের গ্লোবো টিভির তিন প্রতিনিধি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘বাংলাদেশের ফুটবল উন্নয়নে সাহায্য করতে আগ্রহী ব্রাজিলের রাষ্ট্রদূত। একাডেমি সহ বিভিন্ন বিষয়ে সাহায্য নিয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে আমাদের।’

গত বুধবার ব্রাজিলিয়ান দূতাবাস আয়োজিত এক সংবাদ সম্মেলনে কিংবদন্তি ফুটবলার জিকোর ঢাকায় আসার সম্ভাবনার কথা বলেছিলেন রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা দি অলিভেইরা জুনিয়র। বাফুফে ভবনেও একই কথা বলেছেন তিনি। বাফুফে সাধারণ সম্পাদক বললেন, ‘রাষ্ট্রদূত আমাদের বলেছেন, ব্রাজিলের ফুটবল কিংবদন্তি জিকো বাংলাদেশে আসতে পারেন।  বিশ্বকাপের পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’

বাফুফে ভবন থেকে সাবেক ফুটবলারদের সংগঠন ‘সোনালী অতীত’-এর কার্যালয়ে যান ব্রাজিলের রাষ্ট্রদূত। সাবেক তারকা ফুটবলার এবং বাফুফে সদস্য শেখ মোহাম্মদ আসলাম বলেছেন, ‘আমাদের ফুটবলের সোনালী অতীতের কথা তাকে বলেছি। আমাদের কথা শুনে রাষ্ট্রদূত একটু অবাক হয়েছেন, এ দেশের ফুটবল-ঐতিহ্য সম্পর্কে জেনে খুশিও হয়েছেন। বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। তিনি সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী