ব্রাজিলকে ‘আধুনিক ফুটবলের পরাশক্তি’ বললেন সার্বিয়া কোচ

স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০১৮, ১২:৫৮আপডেট : ২৮ জুন ২০১৮, ১৭:০১

ব্রাজিলকে ‘আধুনিক ফুটবলের পরাশক্তি’ বললেন সার্বিয়া কোচ কোস্টারিকাকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করা সার্বিয়া গ্রুপের শেষ ম্যাচে ব্রাজিলের কাছে হার মেনে নিয়েছে। কোচ ম্লাদেন ক্রাস্তাইচ স্বীকার করলেন, ‘আধুনিক ফুটবলের পরাশক্তি’ ব্রাজিলের সঙ্গে তাদের ব্যবধান অনেক।

‘ই’ গ্রুপে সার্বিয়া দ্বিতীয় ম্যাচে শেষদিকের গোলে সুইজারল্যান্ডের কাছে হেরেছিল। শেষ ষোলোতে উঠতে পাঁচবারের চ্যাম্পিয়নদের হারাতেই হতো তাদের। কিন্তু পেরে ওঠেনি। পাউলিনিয়ো ও থিয়াগো সিলভার গোলে ২-০ তে হেরে বিদায় নিতে হলো সার্বিয়াকে।

মস্কোর স্পার্তার্ক স্টেডিয়ামে হারের পর ‘পরাশক্তি’ ব্রাজিলের বিপক্ষে তার দলের লড়াইয়ের প্রশংসা করেছেন ক্রাস্তাইচ, ‘ব্রাজিলের গোল করার মুহূর্ত ছাড়া প্রথমার্ধে আমরা এগিয়ে ছিলাম। এই মুহূর্তগুলোতেই খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্য প্রকাশ পায়।’

নিজ দলের খেলোয়াড়দের নিয়ে গর্বিত সার্বিয়া কোচ, ‘আধুনিক ফুটবলের একটি পরাশক্তির বিপক্ষে আমরা জিততে মাঠে নেমেছিলাম এবং আমরা পিছিয়ে ছিলাম। আমি আমার খেলোয়াড়দের অভিনন্দন জানাই তাদের সাহসী প্রচেষ্টার জন্য এবং সার্বিয়ার ব্যাজ ও জার্সির প্রতি তাদের মনোভাবের জন্য।’

ব্রাজিলের সঙ্গে হেরে বাস্তববাদী ক্রাস্তাইচের বক্তব্য, ‘আমরা একটু চেপে ধরেছিলাম এবং দ্বিতীয়ার্ধে ঝুঁকি নেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু ব্রাজিলের মতো ফুটবল পরাশক্তির বিপক্ষে খেলা খুব কঠিন।’ তিনি আরও বলেছেন, ‘ফুটবলে এমনই হয়। আমাদের খেলার মান বাড়াতে হবে। দ্বিতীয়ার্ধে অনেক বেশি ঝুঁকি নিয়েছিলাম। আমাদের সুযোগ ছিল কয়েকটি, কিন্তু আমরা শাস্তি পেলাম।’

ব্রাজিলের রক্ষণের প্রশংসা করে সার্বিয়ার কোচ বলেছেন, ‘যখন আপনি রক্ষণ করছেন, তখন আপনাকে সুশৃঙ্খল থাকতে হবে। আর এটাই দেখিয়েছে ব্রাজিল আসলেই কতটা শক্তিশালী।’

৮ বছর পর বিশ্বকাপে ফিরে খেলোয়াড়রা তাদের সর্বোচ্চটা দিয়েছে বললেন ক্রাস্তাইচ। নিজেদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট তিনি। তবে সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে গিয়েও শেষ মিনিটে জারদান শাকিরির গোলে না হারলে অন্য কিছুও হতে পারতো। বিদায় নিশ্চিতের পর ২-১ গোলের ওই হারে ক্রাস্তাইচের প্রতিক্রিয়া, ‘আমরা জানতাম তারা কঠিন প্রতিপক্ষ। যা হওয়ার হয়েছে, আমরা ২-১ গোলে হেরেছি। এটাই জীবন।’ ইএসপিএনএফসি

/এফএইচএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের