আশরাফুলের জোড়ায় প্রতিদ্বন্দ্বিতা করে হকি দলের হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০১৮, ২২:০৫আপডেট : ০৫ জুলাই ২০১৮, ২২:০৫

আশরাফুলের জোড়ায় প্রতিদ্বন্দ্বিতা করে হকি দলের হার ভারত সফরে বাংলাদেশের হকি দল নিজেদের পঞ্চম ম্যাচেও হেরেছে। তবে ইতিবাচক ব্যাপার, আগের চেয়ে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়েছেন জিমি-চয়নরা। বৃহস্পতিবার ভারতের ‘এ’ দলের কাছে ৫-২ গোলে হেরেছে বাংলাদেশ।

বেঙ্গালুরুতে এই ম্যাচের তৃতীয় কোয়ার্টার পর্যন্ত বেশ ভালোই প্রতিদ্বন্দ্বিতা গড়েছিল বাংলাদেশ। ৩-২ গোলে পিছিয়ে থেকে ম্যাচে ফেরার আভাস দেয় তারা। কিন্তু শেষ ১৫ মিনিটে আরও দুই গোল হজম করতে হয়েছে।

বাংলাদেশের হয়ে ডিফেন্ডার আশরাফুল ইসলাম একাই দুই গোল করেন। ১৩ ও ৪৪ মিনিটের গোল দুটি এসেছে পেনাল্টি কর্নার থেকে।

ম্যাচ শেষে বাংলাদেশ দলের সহকারী কোচ মওদুদুর রহমান শুভ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের খেলোয়াড়রা উন্নতি করছে। আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। তারাও যে গোল করতে পারে, সেটার প্রতিফলন এই ম্যাচে দেখা গেছে। সামনের দিকে খেলোয়াড়দের আরও উন্নতি হবে আমার বিশ্বাস।’

একই দলের বিপক্ষে শুক্রবার শেষ ম্যাচে খেলবে বাংলাদেশ হকি দল।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি