ইউনিফায়েড কাপে বাংলাদেশের প্রতিপক্ষ ফ্রান্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৮, ২২:২৫আপডেট : ১৬ জুলাই ২০১৮, ২২:৪০

ইউনিফায়েড কাপে বাংলাদেশের প্রতিপক্ষ ফ্রান্স মঙ্গলবার যুক্তরাষ্ট্রের শিকাগোতে শুরু হচ্ছে স্পেশাল অলিম্পিক ইউনিফায়েড কাপ ফুটবল। ১৬ দলের প্রতিযোগিতায় বাংলাদেশের গ্রুপে আছে ফ্রান্স, উরুগুয়ে ও যুক্তরাষ্ট্র।

উদ্বোধনী দিনে বাংলাদেশ খেলবে উরুগুয়ের বিপক্ষে। ১৮ জুলাই ফ্রান্স এবং ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই। প্রতিযোগিতার ফাইনাল হবে ২০ জুলাই।

আগামী বছর আবুধাবিতে অনুষ্ঠেয় স্পেশাল অলিম্পিক গেমসের প্রস্তুতি হিসেবে গত মার্চে হয়েছিল মেনা গেমস। সেই প্রতিযোগিতার আপার ডিভিশনে সংযুক্ত আর আমিরাতকে হারিয়ে শিরোপা জিতে ইউনিফায়েড কাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ।

স্পেশাল অলিম্পিকের ন্যাশনাল ডিরেক্টর ফারুকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘শিকাগোতে ফ্রান্স-উরুগুয়ের মতো দলের বিপক্ষে লড়তে হবে আমাদের। আশা করি, ছেলেরা ভালো করবে।’

ইউনিফায়েড ফুটবলে একটি দল ৬ জন বুদ্ধিপ্রতিবন্ধী এবং ৫ জন স্বাভাবিক খেলোয়াড় নিয়ে একাদশ সাজাতে পারে। আরামবাগের ফরোয়ার্ড মাহবুবুর রহমান জুয়েল ঢাকা ছাড়ার আগে বলেছেন, ‘ফ্রান্স, উরুগুয়ে এবং আমেরিকার মতো দল আমাদের প্রতিপক্ষ। এদের বিপক্ষে ভালো খেলা কঠিন। তবে আমরা ইতিবাচক খেলার চেষ্টা করবো।’

কোচ পরিতোষ দেওয়ানের কণ্ঠেও লড়াইয়ের প্রতিশ্রুতি, ‘আমাদের দল বেশ কিছু দিন অনুশীলন করেছে। ভালো ফল করার চেষ্টা করবো আমরা।’ 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী