বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক হয়ে লিভারপুলে আলিসন

স্পোর্টস ডেস্ক
২০ জুলাই ২০১৮, ১১:১৬আপডেট : ২০ জুলাই ২০১৮, ১১:১৬

আলিসন মিডিয়ার খবর হলো সত্যি। রেকর্ড ৭ কোটি ৩০ লাখ ইউরোতে রোমা থেকে লিভারপুলে চুক্তি করলেন আলিসন বেকার। জিয়ানলুইজি বুফনকে সিংহাসনচ্যুত করে এখন বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক এই ব্রাজিলিয়ান।

দারুণ একটি মৌসুমের আভাস দিতে চতুর্থ চুক্তিতে চমক দেখাল রেডরা। নাবি কেইটা, ফ্যাবিনিয়ো ও জারদান শাকিরির পর আলিসনকে কিনল তারা। সিরি এ’তে দুই বছর কাটানোর পর মার্সিসাইড ক্লাবটির সঙ্গে ৬ বছরের চুক্তি করেছেন গত বিশ্বকাপে ব্রাজিলের গোলপোস্টের নিচে দাঁড়ানো এই তরুণ গোলরক্ষক।

এর আগে ২০০১ সালে পার্মা থেকে ৫ কোটি ২০ লাখ ইউরোতে বুফনকে কিনেছিল জুভেন্টাস। এতদিন সেটাই ছিল কোনও গোলরক্ষকের ট্রান্সফার ফির সর্বোচ্চ রেকর্ড। প্রায় দুই কোটি ইউরো বেশি দামে এবার ইতালিয়ানকে পেছনে ফেললেন আলিসন।

নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে এনফিল্ডে যাওয়া ২৫ বছর বয়সী ব্রাজিলিয়ান গোলরক্ষক বলেছেন, ‘আমি সত্যিই খুশি। এই ধরনের ক্লাব যারা সবসময় জিততে অভ্যস্ত, তাদের জন্য সম্মানজনক একটা জার্সি পরতে পারা স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমার জীবন ও ক্যারিয়ারে এই ক্লাব ও পরিবারের অংশ হতে পারা বিশাল একটা ধাপ। আপনারা নিশ্চিত থাকুন, আমি আমার সবটুকু দিয়ে দেবো।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে