এমবাপের প্রশংসায় নেইমার

স্পোর্টস ডেস্ক
২০ জুলাই ২০১৮, ১৩:৩৯আপডেট : ২০ জুলাই ২০১৮, ১৩:৩৯

এমবাপে ও নেইমার ব্রাজিলিয়ান গ্রেট পেলের পাশে বসেছেন কাইলিয়ান এমবাপে। তিনবারের বিশ্বকাপ জয়ী অধিনায়কের পর প্রথম টিনএজার হিসেবে নকআউটের এক ম্যাচে জোড়া গোল করেছেন তিনি। তাছাড়া দ্বিতীয় টিনএজার হিসেবে ফাইনালে গোল করে পেলের পাশে ফ্রান্সের স্ট্রাইকার। বিশ্বকাপ জয়ী এই তারকা প্রশংসা পেলেন তার ক্লাব সতীর্থ নেইমারের কাছ থেকে।

কয়েক দিনের মধ্যে এমবাপের সঙ্গে দেখা হবে নেইমারের। বিশ্বকাপ শেষ হওয়ার পর প্রথমবার। বিশ্ব জয়ী ফরোয়ার্ডের দেখা পেতে মুখিয়ে আছেন ব্রাজিলিয়ান তারকা। নতুন কোচ থোমাস টাখেলের অধীনে আবার আক্রমণভাগে এমবাপের সঙ্গে জুটি গড়তে উন্মুখ নেইমার।

পিএসজি সতীর্থের প্রশংসা করলেন নেইমার, ‘সে অবিশ্বাস্য, একজন দারুণ খেলোয়াড়। আমি তার সঙ্গে প্রতিদিনই থাকি এবং জানি তার কত গুন। সে বিশ্বকাপ ট্রফি জেতায় আমি খুব খুশি।’

আরও কয়েক বছর এমবাপে এমন ফর্মে থাকবেন বিশ্বাস ব্রাজিলিয়ান তারকার, ‘আমি বিশ্বাস করি সে আরও কয়েক বছর লড়াই (শীর্ষে থাকার) করবে। আবারও তার সঙ্গে দেখা হওয়া দারুণ হবে। আমরা প্রত্যেক দিন কথা বলি, এমনকি বিশ্বকাপেও।’

জুভেন্টাসের সাবেক অধিনায়ক জিয়ানলুইজি বুফনকে সতীর্থ হিসেবে পাওয়ায় রোমাঞ্চিত নেইমার, ‘বুফনের মতো সেরা একজন গোলরক্ষকের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করা হবে অনেক সম্মানজনক। তার ইতিহাস ও ব্যক্তিত্ব দারুণ। আমাদেরকে দেওয়ার মতো তার অনেক কিছু আছে, অনেক অভিজ্ঞতা।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম