স্পেন দলে পরিবর্তনের ইঙ্গিত এনরিকের

স্পোর্টস ডেস্ক
২০ জুলাই ২০১৮, ১৬:৩৬আপডেট : ২০ জুলাই ২০১৮, ১৬:৩৮

লুই এনরিকে (মাঝে) বিশ্বকাপের পর কোচ বদল হয়েছে স্পেনের। ফের্নান্দো হিয়েরো দায়িত্ব ছেড়ে দেওয়ার পর নতুন কোচ হিসেবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন নিয়োগ দিয়েছে লুই এনরিকেকে। বৃহস্পতিবার নতুন কোচকে মিডিয়ায় সামনে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। সেখানে দলে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন সাবেক বার্সেলোনা কোচ।

রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে স্পেন। ফেভারিট হিসেবে ফুটবল মহাযজ্ঞ শুরু করলেও আগেভাগেই বিদায় নিতে হয়েছে তাদের। বিশ্বকাপ ব্যর্থতার পর আবার অবসরের ঘোষণা দিয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। দলে এমনিতেই বদল আসার কথা, এর ওপর আবার এসেছে নতুন কোচ, সবকিছু মিলিয়ে স্পেন দলে বড় ধরনের পরিবর্তনই আসছে।

প্রথমবার মিডিয়ার সামনে স্পেন জাতীয় দলের কোচ হিসেবে কথা বলার সময় পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন এনরিকে। জানিয়েছেন, তার ঘোষিত প্রথম স্কোয়াডে ‘নিশ্চিতভাবেই চমক’ থাকছে। বার্সেলোনাকে ত্রিমুকুট জিতিয়ে আসা এই কোচ বলেছেন, ‘এই জায়গায় (স্প্যানিশ ফুটবল ফেডারেশন) অনেক দিন থাকার কারণে খুব ভালো করেই জানি এখনকার কোচ হওয়ার মানে কী। এখন আমাদের সামনে চ্যালেঞ্জ দুই বছর পরের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা জয়। যা কিছু ঘটেছে, সেই সবের গভীরে গিয়ে বিশ্লেষণ করব, যার মধ্যে থাকবে জুলেন লোপেতেগি ও ফের্নান্দো হিয়েরোর মুগ্ধ করা কাজও।’

এরপরই দলে পরিবর্তনের ইঙ্গিত দিলেন এই বলে, ‘আমূল কোনও পরিবর্তন হবে না, তবে কিছুটা বদল হবে। বয়স নিয়ে আমার কোনও মাথা ব্যথা নেই, কারও বয়স ৩০ বছর হলেই বা কী...আমার কাছে এটা কোনও ব্যাপার না। সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হলো ফল, আর আমার প্রথম স্কোয়াডে যে চমক থাকছে, সেটা নিশ্চিত।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম