‘পিএসজিতে নেইমারের মিশন অসমাপ্ত’

স্পোর্টস ডেস্ক
২৩ জুলাই ২০১৮, ১৯:১১আপডেট : ২৩ জুলাই ২০১৮, ১৯:১১

নেইমার ও দানি আলভেস নেইমার যে উদ্দেশ্য নিয়ে প্যারিস সেন্ত জার্মেইতে চুক্তি করেছিলেন, সেটা এখনও পূরণ হয়নি। তাই ফরাসি চ্যাম্পিয়নদের ছেড়ে কোথাও যাবেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, এই প্রত্যাশা জাতীয় দল ও ক্লাব সতীর্থ দানি আলভেসের।

গত মৌসুমে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজির হন নেইমার। অভিষেক মৌসুমে হয়েছেন লিগ ওয়ানের সেরা খেলোয়াড়। তবে শুরু থেকে গুঞ্জন চলে- রিয়াল মাদ্রিদ চায় তাকে।

অবশ্য নেইমার সম্প্রতি জানান, পিএসজিতে থাকবেন তিনি এবং নতুন কোচ থোমাস টাখেলের অধীনে চ্যাম্পিয়নস লিগে সাফল্য পেতে চান। আলভেস মনে করেন- যে মিশন নিয়ে প্যারিসের ক্লাবে যোগ দিয়েছিলেন তার সতীর্থ, সেটা এখনও অসমাপ্ত। ব্রাজিলের এই রাইট ব্যাক বলেছেন, ‘আমি আশা করি নেইমার থাকবে। পিএসজিকে দেওয়ার মতো এখনও অনেক কিছু আছে তার। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, প্যারিসে প্রথম মৌসুমে তার উদ্দেশ্য অর্জন হয়নি। তাই তার চলে যাওয়া উচিত নয়।’

আলভেস আরও যোগ করেছেন, ‘উদ্দেশ্য যখন পূরণ হবে তখনই কেবল চলে যাওয়ার কথা ভাবা হয়। এই মুহূর্তে বলা যায়, নেইমারের পিএসজি মিশন অসমাপ্ত।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম