ফিফা বর্ষসেরার দৌড়ে নেইমার নেই

স্পোর্টস ডেস্ক
২৪ জুলাই ২০১৮, ২০:৪৬আপডেট : ২৪ জুলাই ২০১৮, ২০:৫৪

ফিফা বর্ষসেরার দৌড়ে নেইমার নেই লম্বা সময় ছিলেন মাঠের বাইরে। তাই ক্লাব ফুটবলে অর্ধেক মৌসুম খেলতে পারেননি। বিশ্বকাপের আগে মাঠে ফিরে রাশিয়ার ফুটবল মহাযজ্ঞে নামলেও নেইমারকে পাওয়া যায়নি স্বরূপে। যার প্রভাব পড়লো ফিফার ‘দ্য বেস্ট’ খেলোয়াড়ের মনোনয়নেও। বর্ষসেরা খেলোয়াড়ের ১০ জনের তালিকাতে জায়গা হয়নি পিএসজি তারকার!

ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের দৌড়ে নেইমার না থাকলেও প্রত্যাশিতভাবে আছে ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। তৃতীয়বারের মতো ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার দিতে যাওয়া পুরস্কারটির আগের দুইবারই জিতেছেন রোনালদো। ‘হ্যাটট্রিক’ করারও সম্ভাবনা রয়েছে তার রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগের ‘হ্যাটট্রিক’ চ্যাম্পিয়নস লিগের জেতায়।

২০১৮ সাল বিশ্বকাপের বছর, তাই রাশিয়ার ফুটবল মহাযজ্ঞ স্বাভাবিকভাবেই প্রভাব ফেলেছে এবারের ‘দ্য বেস্ট’ অ্যাওয়ার্ডে। এবারের বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া লুকা মদরিচের সঙ্গে ‘দ্য বেস্ট’ হওয়ার দৌড়ে আছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা আন্তোয়ান গ্রিয়েজমান, কাইলিয়ান এমবাপে ও রাফায়েল ভারান।

বিশ্বকাপে আলো ছড়ানো বেলজিয়ামের কেভিন ডি ব্রুইন ও এডেন হ্যাজার্ডের সঙ্গে তালিকায় জায়গা পেয়েছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। বিশ্বকাপ খুব একটা ভালো না কাটলেও ক্লাব ফুটবলে লিভারপুলের হয়ে দুর্দান্ত কাটিয়েছেন মোহাম্মদ সালাহ। তারই স্বীকৃতি হিসেবে বর্ষসেরা খেলোয়াড়ের দৌড়ে আছেন এই মিশরীয় ফরোয়ার্ড।

২৪ সেপ্টেম্বর লন্ডনের জমকালো অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণার আগে ফিফার প্যানেল বাছাই করে দিয়েছে ১০ খেলোয়াড়কে। যেখান থেকে ‘দ্য বেস্ট’ নির্বাচন করা হবে জাতীয় দলের খেলোয়াড় ও কোচের সঙ্গে নির্বাচিত সংবাদিক এবং ভক্তদের ভোটের মাধ্যমে।

মনোনয়ন পাওয়া ১০ খেলোয়াড়:

ক্রিস্তিয়ানো রোনালদো (পর্তুগাল/রিয়াল মাদ্রিদ)

কেভিন ডি ব্রুইন (বেলজিয়াম/ম্যানচেস্টার সিটি)

আন্তোয়ান গ্রিয়েজমান (ফ্রান্স/অ্যাতলেতিকো মাদ্রিদ)

এডেন হ্যাজার্ড (বেলজিয়াম/চেলসি)

হ্যারি কেইন (ইংল্যান্ড/টটেনহাম)

কাইলিয়ান এমবাপে (ফ্রান্স/প্যারিস সেন্ত জার্মেই)

লিওনেল মেসি (আর্জেন্টিনা/বার্সেলোনা)

লুকা মদরিচ (ক্রোয়েশিয়া/রিয়াল মাদ্রিদ)

মোহাম্মদ সালাহ (মিশর/লিভারপুল)

রাফায়েল ভারান (ফ্রান্স/রিয়াল মাদ্রিদ)

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের