ছুটি শেষের আগেই রিয়ালে ফিরছেন মদরিচ

স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০১৮, ১৭:২১আপডেট : ২৮ জুলাই ২০১৮, ১৭:২২

লুকা মদরিচ রাশিয়া বিশ্বকাপ তাকে নিয়ে গেছে আরও উঁচুতে। শিরোপা জেতা না হলেও লুকা মদরিচ পেয়েছেন ফুটবলপ্রেমীদের অফুরন্ত ভালোবাসা। তবে এখন তার ভাবনায় শুধুই ক্লাব ফুটবল। রিয়াল মাদ্রিদের মৌসুমের প্রথম শিরোপার লড়াইয়েই মাঠে নামার লক্ষ্য এই মিডফিল্ডারের।

শিরোপা লড়াইয়ের মঞ্চে উঠে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল ক্রোয়েশিয়া। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে হারলেও মুগ্ধ করেছে ক্রোয়েটরা। রানার্স-আপ হয়েও তাই দেশে ফিরে পেয়েছে বীরোচিত সংবর্ধনা। এরপর থেকেই অবকাশ যাপনে আছেন মদরিচ।

বিশ্বকাপে ক্রোয়েশিয়ার খেলা সব ম্যাচের প্রায় পুরোটা সময় মাঠে থাকা এই মিডফিল্ডারের রিয়ালে ফিরতে দেরি হবে বলেই শোনা গিয়েছিল। যদিও মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক ‘মার্কা’র খবর, অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ইউরোপিয়ান সুপার কাপেই ফিরতে চাইছেন মদরিচ।

এজন্য ছুটি শেষের এক সপ্তাহ আগে তিনি মাদ্রিদে ফিরছেন বলেও ছেপেছে পত্রিকাটি। ১৫ আগস্ট নগরপ্রতিপক্ষ অ্যাতলেতিকোর বিপক্ষে উয়েফা সুপার কাপের মুখোমুখি হবে ‘লস ব্লাঙ্কোস’। এই ম্যাচে তার ফেরাটা নিঃসন্দেহে নতুন কোচ জুলেন লোপেতেগির জন্য খুশির খবর।

গত মৌসুমে রিয়ালের জার্সিতে ৪৩ ম্যাচ খেলেছেন ক্রোয়েট অধিনায়ক। জাতীয় দলের হয়ে মাঠে নামা ১৬ ম্যাচের সাতটিই খেলেছেন বিশ্বকাপে, যেখানে আবার তিনটি ম্যাচ গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। সব মিলিয়ে ৪ হাজার ৭৭২ মিনিট মাঠে ছিলেন ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের দৌড়ে থাকা ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার।

বিশ্বকাপ শেষে নতুন মৌসুমের মিশনে নামতে যাচ্ছেন মদরিচ। ‘মার্কা’র খবর সত্যি হলে ১৫ আগস্টেই মাঠে দেখা যাবে তাকে। মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে