ভুটানে শিরোপা ধরে রাখার মিশন বাংলাদেশের মেয়েদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৮, ২১:৫১আপডেট : ৩০ জুলাই ২০১৮, ২১:৫৩

ভুটানে শিরোপা ধরে রাখার লক্ষ্যে অনুশীলনে ব্যস্ত দুই ফুটবলার গত ডিসেম্বরে ঢাকায় মেয়েদের অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। আগামী ৯ আগস্ট ভুটানে শুরু হতে যাওয়া দ্বিতীয় আসরে শিরোপা ধরে রাখার লক্ষ্য লাল-সবুজ দলের।

‘বি’ গ্রুপে বাংলাদেশ খেলবে নেপাল ও পাকিস্তানের বিপক্ষে। ‘এ’ গ্রুপের তিন দল ভারত, শ্রীলঙ্কা ও ভুটান। দুই গ্রুপের চ্যাম্পিয়ন-রানার্স আপ দল মুখোমুখি হওয়ার পর ফাইনাল হবে ১৮ আগস্ট।

সাফ ফুটবলকে সামনে রেখে অনেক দিন ধরে অনুশীলন করছেন ফুটবলাররা। এবারের দলে কয়েকটি পরিবর্তন এসেছে। মার্জিয়া আক্তার, দীপা খাতুন, রুনা আক্তার, রুমি আক্তার ও সাগরিকা খাতুন দলে নেই। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন তাহমিনা খাতুন, সাইদা আক্তার, রত্না খাতুন, আফরিদা আক্তার ও রেহানা খাতুন ।

দলের কোচ গোলাম রব্বানী ছোটন ভুটানে সাফল্য পেতে আশাবাদী। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘দীর্ঘদিন ধরে অনুশীলনের মধ্যে আছে মেয়েরা। আশা করি, আমরা সাফ ফুটবলের শিরোপা ধরে রাখতে পারবো।’

তিনি আরও বলেছেন, ‘দেশের বাইরে খেলার অভিজ্ঞতা মেয়েদের আছে। ভুটানের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে আমরা প্রতিটি ম্যাচ জিততে চাই।’ 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী