এগিয়ে চলছে কাতার বিশ্বকাপের প্রস্তুতি

জাকারীয়া আহাম্মেদ খালিদ, কাতার
৩০ জুলাই ২০১৮, ২২:১৬আপডেট : ৩০ জুলাই ২০১৮, ২২:১৬

চলছে স্টেডিয়াম নির্মাণের কাজ চলতি মাসেই পর্দা নেমেছে রাশিয়া বিশ্বকাপের। ফুটবল মহাযজ্ঞের পরের আসরের জন্য অপেক্ষা করতে হবে ৪ বছরের বেশি সময়। মাঠের লড়াইয়ের জন্য অপেক্ষা থাকলেও ফুটবলপ্রেমীদের মনোযোগের কেন্দ্রে কিন্তু চলে এসেছে কাতার। ২০২২ বিশ্বকাপের আয়োজক যে মধ্যপ্রাচ্যের দেশটিই।

ফুটবলের সবচেয়ে বড় আসর আসতে এখনও অনেকটা সময় বাকি। তবে কাতার প্রস্তুতি শুরু করেছে অনেক আগে থেকেই। বিশ্বকাপকে সফল করে তুলতে দ্রুত গতিতে এগিয়ে চলছে বিভিন্ন নির্মাণ কাজ। একের পর এক অত্যাধুনিক পরিকল্পনা নিয়ে তারা এগিয়ে যাচ্ছে বিশ্বকে চমৎকার এক বিশ্বকাপ দিতে৷ কাতারের লক্ষ্য, রাশিয়ার চেয়েও সফল বিশ্বকাপ আয়োজন করে সমালোচকদের মুখ বন্ধ করা, যারা তাদের আয়োজক হওয়ার দিকে আঙুল তুলেছিলেন।

স্টেডিয়াম ছাড়াও বিশ্বকাপ উপলক্ষে নির্মিত হচ্ছে নতুন রাস্তা, হোটেল ও জাদুঘর। এমনকি বানানো হচ্ছে নতুন শহরও! আর এইসব অবকাঠামোগত উন্নয়নে ব্যয় হচ্ছে আনুমানিক ৪৫ বিলিয়ন মার্কিন ডলার। যোগাযোগ ব্যবস্থাকে সহজ করতে যোগ হচ্ছে মেট্রো রেল। জানা গেছে, ১০০টি স্টেশন নিয়ে চালু হবে মেট্রো রেল। ৩৬ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই যোগাযোগ ব্যবস্থা ২০১৯ সালের মধ্যেই চালু হবে বলে আশাবাদী মেট্রো রেল প্রকল্পের কর্মকর্তারা।

বিশ্বকাপ উপলক্ষে কাতারে আসা পর্যটকদের কথা মাথায় সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে চায় আয়োজকরা। তারা ধারনা করছে, ১৫ লাখ পর্যটক সফর করবে মধ্যপ্রাচ্যের দেশটি। পর্যটকদের আবাসনের জন্য থাকবে বাসা-বাড়ি কেন্দ্রিক হোটেল, এয়ার বিএনবি প্রপার্টিস, তাঁবু ও ১২ হাজার জাহাজ।

বিশ্বকাপ শুরু হতে দেরি থাকলেও ভেন্যু ও বড় বড় অবকাঠামো নির্মাণের কাজে মনোযোগী এখন কাতার। ফুটবলের সবচেয়ে বড় আসরের জন্য প্রস্তুত করা হচ্ছে ১২টি স্টেডিয়াম, যার প্রত্যেকটি হবে শীতাতপ নিয়ন্ত্রিত।

শুধু নির্মাণ কাজ চলছে বললে ভুল হবে, ইতিমধ্যে প্রস্তুতও হয়েছে গেছে খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। এমনকি বিশ্বকাপের মাঠটি উন্মুক্ত করে দেওয়ার পর সেখানে হয়েছে আমির কাপের সমাপনী খেলাও। বিশ্বকাপের আয়োজক হওয়ার আগে এই স্টেডিয়ামে আগামী বছর বসবে ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের আসর।

আরও দুটি স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা এ বছরই। আল ওয়াকারাহ ও আল বায়েত স্টেডিয়াম দুটির কাজ এগিয়ে চলছে দ্রুত।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী