পাকিস্তানে যাবে না নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০১৮, ১৮:৪৪আপডেট : ৩১ জুলাই ২০১৮, ১৮:৫২

পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের একটি মুহূর্ত (ফাইল ছবি) আশায় বুক বেঁধেছিল পাকিস্তান। কিন্তু পূরণ হলো না তাদের চাওয়া। নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফরকে ‘না’ বলে দিয়েছে নিউজিল্যান্ড।

অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা নিউজিল্যান্ডের। সূচি চূড়ান্ত না হলেও এই সফরে তিন টেস্ট, তিন ওয়ানডে ও কয়েকটি টি-টোয়েন্টি খেলবে দল দুটি। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ ফেরার শক্ত ভিত গড়তে চেয়েছিল নিউজিল্যান্ডকে দিয়ে। কিউইদের অনুরোধ করেছিল টি-টোয়েন্টি সিরিজটা যেন পাকিস্তানে গিয়ে খেলে।

যদিও তাদের আশা ভেস্তে গেছে মঙ্গলবার নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) চেয়ারম্যান গ্রেগ বারক্লে’র বক্তব্যে। তিনি নিশ্চিত করেছেন, পাকিস্তানে যাবে কিউইরা। নিরাপত্তা শঙ্কাকেই প্রধান কারণ হিসেবে উপস্থাপন করেছেন বারক্লে। নিউজিল্যান্ড দৈনিক ‘নিউজহাব’কে তিনি বলেছেন, ‘উপদেষ্টাদের বক্তব্য ও নিরাপত্তা প্রতিবেদন দেখার পর (পাকিস্তান সফর) বাতিল করা হয়েছে। এতে কোনও সন্দেহ নেই তারা (পাকিস্তান ক্রিকেট বোর্ড) ভীষণ হতাশ।’

পাকিস্তানে গিয়ে নিউজিল্যান্ড খেললে পিসিবির কতটা ‘লাভ’ হতো, সেটা খুব ভালো করেই বুঝতে পারছেন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান, ‘নিউজিল্যান্ডের মতো দেশকে সফরে নিয়ে আবারও পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার পথে শক্ত ভিত গড়তে চেয়েছিল।’ কিন্তু তারা কেন এই উদ্দেশ্যকে সফল করতে পারছেন না, সেটা পাকিস্তান বুঝবে বলেও জানিয়েছেন বারক্লে।

এই বছরের শুরুর দিকে নিউজল্যান্ডেকে অনুরোধ করেছিল পাকিস্তান, যেন তারা সফরে আসে। নিউজিল্যান্ড তাদের অনুরোধ আমলে নিয়ে নিরাপত্তা ব্যবস্থা, তাদের দেশের সরকার ও খেলোয়াড়দের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছিল। শেষ পর্যন্ত সবদিক বিবেচনা করে পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্তই নিয়েছে কিউইরা।

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে সংযুক্ত আরব আমিরাতকে ‘হোম ভেন্যু’ বানিয়েছে পাকিস্তান। গত কয়েক বছরে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে নিজেদের সর্বোচ্চ চেষ্টাটা করছে। ইতিমধ্যে জিম্বাবুয়ে সফর করেছে পাকিস্তানে, দ্বিতীয় সারির ওয়েস্ট ইন্ডিজ দলও টি-টোয়েন্টি খেলেছে দেশটিতে। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম