চুক্তি করতে মিলানে হিগুয়েইন!

স্পোর্টস ডেস্ক
০২ আগস্ট ২০১৮, ১৩:৪১আপডেট : ০২ আগস্ট ২০১৮, ১৩:৪১

গনসালো হিগুয়েইন চুক্তির সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন এসি মিলান কোচ জেনারো গাত্তুসো। কিন্তু গনসালো হিগুয়েইন ক্লাবটিতে ধারে খেলার একেবারে নিকটে।

মিলানে পৌঁছে গেছেন হিগুয়েইন। রোসোনেরিদের সঙ্গে চুক্তির আগে স্বাস্থ্য পরীক্ষা দিতে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন তিনি।

জানা গেছে ২০১৮-১৯ মৌসুমের জন্য এসি মিলানে যোগ দিচ্ছেন আর্জেন্টিনার স্ট্রাইকার। স্থায়ীভাবে তাকে পাওয়ার পথও খোলা রেখেছে মিলানের ক্লাবটি। এক বছর ধারে খেলতে জুভেন্টাসকে ১৮ মিলিয়ন ইউরো দেবে মিলান। পাকাপাকিভাবে চুক্তি করতে ৩৬ মিলিয়ন ইউরো দেওয়া হবে শোনা যাচ্ছে।

সিরি এ চ্যাম্পিয়নরা ১১২ মিলিয়ন ইউরোতে ক্রিস্তিয়ানো রোনালদোর চুক্তির পরই হিগুয়েইন বিদায় জানালেন। গাত্তুসো এই দলবদল সম্পর্কে ‘বেশি কিছু বলার নেই’ জানালেও আর্জেন্টিনার তারকা তার নতুন কোচের সঙ্গে আলাপের কথা নিশ্চিত করেছেন।

হিগুয়েইন সাংবাদিকদের বলেছেন, ‘আমার খুব ভালো লাগছে। কাল (বৃহস্পতিবার) আমি স্বাস্থ্য পরীক্ষা করাবো। আশা করি আমার নতুন চুক্তি করে ফেলবো। আমি এসি মিলান ভক্তদের স্যালুট জানাতে চাই, জুভেন্টাস ভক্তদেরও। কারণ তারা সবসময় আমাকে সমর্থন দিয়েছে। আশা করি যতখানি সম্ভব আমরা কাজ সেরে ফেলবো।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান