লিভারপুলে আলিসনের অভিষেক নাপোলির বিপক্ষে

স্পোর্টস ডেস্ক
০২ আগস্ট ২০১৮, ১৬:০২আপডেট : ০২ আগস্ট ২০১৮, ১৬:০২

আলিসন বেকার বিশ্বের সবচেয়ে দামী গোলরক্ষক হিসেবে আলিসন বেকারের অভিষেক হবে শনিবার। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ জানালেন, এদিন নাপোলির বিপক্ষে প্রীতি ম্যাচে দেখা যাবে ব্রাজিলিয়ান গোলরক্ষককে।

সাড়ে ৭২ মিলিয়ন ইউরোতে বিশ্ব রেকর্ড গড়ে রোমা থেকে লিভারপুলে চুক্তি করেছেন ২৫ বছর বয়সী আলিসন। ব্রাজিলের বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে এই সপ্তাহের শুরুতে লিভারপুলের অনুশীলনে যোগ দেন তিনি।

আলিসনকে মৌসুম শুরুর আগেই পরখ করে দেখতে চান ক্লপ, ‘এটা অনেকটা নিশ্চিত (আলিসনের অভিষেক)। আমাদের সময় নষ্ট করা উচিত হবে না।’ তিনি আরও যোগ করেন, ‘তারপর প্রায় এক সপ্তাহ পাবো। অভিষেকের পর অনুশীলনের জন্য ৬ দিন হাতে থাকবে। হ্যাঁ, সে খেলবে।’

আগামী ৭ আগস্ট প্রাক মৌসুমের শেষ প্রীতি ম্যাচে তুরিনোর বিপক্ষে খেলবে লিভারপুল। তার ৫ দিন পর প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মুখোমুখি হবে চ্যাম্পিয়নস লিগের ফাইনালিস্টরা। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের