মদরিচকে কিনতে গুনতে হবে ৭৫০ মিলিয়ন ইউরো!

স্পোর্টস ডেস্ক
০৩ আগস্ট ২০১৮, ১৩:৪৭আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ১৩:৪৭

মদরিচ লুকা মদরিচকে চায় ইন্টার মিলান। সুযোগ খুঁজছে সাবেক ইতালিয়ান চ্যাম্পিয়নরা। কিন্তু তাদের সব আশা ভেস্তে দিলেন রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট।

ফ্লোরেন্তিনো পেরেস ঘোষণা দিলেন, দলবদলের রেকর্ডের তিন গুণ খরচ করলেই কেবল পাওয়া যাবে ক্রোয়েশিয়ার মিডফিল্ডারকে।

বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে তুলতে দারুণ পারফরম্যান্স করেন মদরিচ। তাতে বিশ্বের নজর কাড়েন আরও বেশি করে। বিশেষ করে ইন্টার তাকে কিনতে বেশ আগ্রহ দেখায়। কিন্তু ফ্লোরেন্তিনো পেরেস মাত্রাতিরিক্ত মূল্য লাগিয়ে দিয়ে ইন্টারকে হতাশ করলেন।

২০২০ সালের জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে চুক্তিবদ্ধ মদরিচ। এর মাঝে তাকে ছাড়িয়ে নিতে অন্তত ৭৫০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লস দিতে হবে আগ্রহী ক্লাবকে, এমনটা জানালেন প্রেসিডেন্ট।

পেরেস বলেছেন, ‘কেবল ৭৫০ মিলিয়ন ইউরো খরচ করলেই মদরিচকে কেনা সম্ভব।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী