আগুয়েরোর জোড়া গোলে কমিউনিটি শিল্ড ম্যানসিটির

স্পোর্টস ডেস্ক
০৫ আগস্ট ২০১৮, ২২:১৪আপডেট : ০৫ আগস্ট ২০১৮, ২২:২৪

ট্রফি হাতে নিয়ে ম্যানসিটির উল্লাস ২০১২ সালে সবশেষ কমিউনিটি শিল্ড জিতেছিল ম্যানচেস্টার সিটি, ভিয়া পার্কে চেলসিকে হারিয়ে। ৬ বছর পর আবারও মুখোমুখি দুই দল। এবারও চেলসিকে হারিয়ে পঞ্চম কমিউনিটি শিল্ড ঘরে তুলেছে সিটিজেনরা। ওয়েম্বলি স্টেডিয়ামে সের্হিয়ো আগুয়েরোর জোড়া লক্ষ্যভেদে ২-০ গোলে ব্লুদের হারাল পেপ গার্দিওলার দল।

আগের চারবারই কমিউনিটি শিল্ড জিতেছিল এফএ কাপ চ্যাম্পিয়নরা। ২০১৩ সালে ম্যানইউর পর এবারই প্রথমবার এই টুর্নামেন্ট জিতল লিগ চ্যাম্পিয়নরা।

মাত্র ১৩ মিনিটে আগুয়েরো এগিয়ে দেন ম্যানসিটিকে। ফডেনের পাস থেকে প্রথমে বল নিয়ন্ত্রণ নিয়ে দ্বিতীয় শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টিনার ফরোয়ার্ড। প্রথম খেলোয়াড় হিসেবে ম্যানসিটির জার্সিতে ২০০ গোলের মাইলফলক স্পর্শ করেন আগুয়েরো। প্রথমার্ধে কোনও দল আর প্রতিপক্ষের বক্সে হুমকি হয়ে দাঁড়ায়নি।

জোড়া গোল করেছেন আগুয়েরো ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যানসিটি। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করেন আগুয়েরো। প্রতিপক্ষ গোলরক্ষক উইলি কাবায়েরো তার শট ফিরে দিয়েছিলেন, ফিরতি চেষ্টায় জালের পাশে বল জড়ায়। অবশ্য ৫৮ মিনিটে স্বদেশী স্ট্রাইকারকে থামাতে পারেননি চেলসির আর্জেন্টাইন গোলরক্ষক। বার্নারদো সিলভার অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোল করেন আগুয়েরো। ওয়েম্বলি স্টেডিয়ামে এটি ছিল তার পঞ্চম গোল, কোনও ম্যানসিটি খেলোয়াড়ের জন্য এটাই সর্বোচ্চ।

ট্রফি হাতে নেওয়ার পথে হ্যাটট্রিক পেয়ে যেতেন আগুয়েরো। ৭১ মিনিটে তার ভলি দারুণ দক্ষতায় রুখে দিয়ে তাকে ব্যর্থ করেন কাবায়েরো। ৭৯ মিনিটে ব্রাহিম দিয়াজ তৃতীয় গোল করতে ব্যর্থ হন। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আবার তাকে প্রতিহত করেন কাবায়েরো।

এতে ১৯৭০ সালের মার্চের পর প্রথমবার ওয়েম্বলিতে টানা তৃতীয় ম্যাচ জিতল সিটিজেনরা। গত মৌসুমের এপ্রিলে প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারকে ৩-০ গোলে হারানোর আগে ফেব্রুয়ারিতে লিগ কাপ ফাইনালে ৩-০ গোলে আর্সেনালকে হারায় তারা। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের