প্রিমিয়ার লিগ প্রতিপক্ষদের গার্দিওলার ‘হুঁশিয়ারি’

স্পোর্টস ডেস্ক
০৮ আগস্ট ২০১৮, ১৮:৩৩আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ১৮:৩৩

পেপ গার্দিওলা গত মৌসুমে প্রিমিয়ার লিগে অগণিত রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন হয়েছিল ম্যানচেস্টার সিটি। রেকর্ড সংখ্যক গোল, ১০০ পয়েন্ট এবং সবচেয়ে বেশি ম্যাচ জিতেছিল তারা। নতুন মৌসুমে এসব সাফল্যকেও ছাপিয়ে যেতে চান কোচ পেপ গার্দিওলা।

গত মৌসুমের চেয়েও ভালো পারফরম্যান্স এবার খেলোয়াড়দের কাছে আশা করছেন ম্যানসিটি কোচ। প্রিমিয়ার লিগের সব প্রতিপক্ষকে হুঁশিয়ার করলেন গার্দিওলা। আগামী রবিবার আর্সেনালে শুরু হবে তার দলের নতুন মৌসুম।

কমিউনিটি শিল্ড জয়ের আনন্দ নিয়ে ইংল্যান্ডের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে নামছে সিটিজেনরা। যেখানে সের্হিয়ো আগুয়েরো, কেভিন ডি ব্রুইন ও ডেভিড সিলভার মতো খেলোয়াড়দের কাছ থেকে আরও উন্নতি দেখতে চান গার্দিওলা।

সাবেক বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ কোচ বলেছেন, ‘প্রত্যেক খেলোয়াড় ব্যক্তিগতভাবে আরও ভালো করতে পারে। যারা ডান (পা) দিয়ে নিখুঁত শট নিতে পারে, তারা তার বাঁ দিয়েও করতে পারে। ব্যক্তিগতভাবে উন্নতি করলে দলও উন্নত হবে। সবসময় যুতসই খেলা পাবেন না। এটা নিখুঁত দল নয়, সবসময় আপনাকে উন্নতি করতে হবে।’

শিরোপা ধরে রাখার লড়াইয়ে ম্যানসিটির জন্য পাঁচ দলকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন গার্দিওলা, ‘আমরা যেটা করতে পারি, সেটা প্রত্যেক দলই করতে পারে। বিশেষ করে শিরোপার পাঁচ প্রার্থী। আমি বলবো তাদের সবাই- ইউনাইটেড (ম্যানচেস্টার), চেলসি, আর্সেনাল, টটেনহ্যাম, লিভারপুল- হতে যাচ্ছে তেমনটা (চ্যালেঞ্জি)।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী