রিয়ালে কোর্তোয়া, বিশ্ব রেকর্ড গড়ে চেলসিতে কেপা

স্পোর্টস ডেস্ক
০৯ আগস্ট ২০১৮, ১১:২২আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ১১:২২

কেপা ও কোর্তোয়া থিবো কোর্তোয়ার বদলি খেলোয়াড় খুঁজে পেল চেলসি। বেলজিয়ান গোলরক্ষককে রিয়াল মাদ্রিদের কাছে বেচে দেওয়ার কয়েক ঘণ্টা পরই বিশ্ব রেকর্ড দামে কেপা আরিজাবালাগাকে কিনেছে তারা।

অ্যাথলেটিক বিলবাও থেকে কেপার সঙ্গে চুক্তি করতে চেলসি খরচ করেছে ৮ কোটি ইউরো। এই ফি দিয়ে গোলরক্ষক ট্রান্সফারের আগের রেকর্ড ভেঙে দিয়েছে ব্লুরা।

গত জুলাইয়ে সাড়ে ৭ কোটি ইউরোতে রোমা থেকে লিভারপুলে যোগ দিয়ে রেকর্ড গড়েছিলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন বেকার। ৫০ লাখ ইউরোর ব্যবধানে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তার রেকর্ড ভেঙে দিলেন স্প্যানিশ গোলরক্ষক।

চেলসির সঙ্গে ৭ বছরের চুক্তি সই করেছেন কেপা। ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি এভাবে, ‘এটা আমার জন্য, আমার ক্যারিয়ারের জন্য এবং আমার ব্যক্তিগত জীবনের জন্যও খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই ক্লাবের অনেক বিষয় আমাকে আকৃষ্ট করেছে- ক্লাবের জেতা সবগুলো শিরোপা, খেলোয়াড়, শহর ও ইংলিশ প্রিমিয়ার লিগ। আমার ওপর চেলসি আস্থা রাখায় আমি খুব খুশি।’

অ্যাথলেটিক বিলবাওর সঙ্গে গত দুটি মৌসুম খেলেছেন কেপা। ২৩ বছরের এই গোলরক্ষক লা লিগায় ৫০ ম্যাচ খেলেছেন। বিশ্বকাপ খেলতে স্পেনের সঙ্গে রাশিয়াতেও গেছেন তিনি।

কেপার সঙ্গে চুক্তির ঘোষণার কয়েক ঘণ্টা আগে চেলসি কোর্তোয়ার বিদায়ের খবর নিশ্চিত করে। প্রায় সাড়ে ৩ কোটি ইউরোতে রিয়ালের কাছে বিশ্বকাপের গোল্ডেন গ্লোভ জয়ীকে ছেড়ে দিয়েছে তারা। সঙ্গে এক বছরের ধারে মাতেও কোভাচিচকে এনেছে অদল-বদলের অংশ হিসেবে। গোল ডটকম, ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের