পাকিস্তানকে বিধ্বস্ত করে নির্ভার বাংলাদেশের মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০১৮, ২১:০৫আপডেট : ১০ আগস্ট ২০১৮, ২১:১৫

পাকিস্তানকে হারানোর পরদিন আড্ডার মেজাজে ফুটবলাররা ভুটানে প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়নরা তাই দারুণ নির্ভার। পাকিস্তানকে বিধ্বস্ত করার পরদিন বেশ ফুরফুরে মেজাজে কেটেছে মারিয়ার দলের।

শুক্রবার সকালে থিম্পুর আর্মি বাস্কেটবল গ্রাউন্ডের কাছে পাহাড়ি রাস্তায় এক ঘণ্টা হালকা অনুশীলন করেছে মারিয়া-আঁখিরা। দুপুরে জিমেও সময় কাটিয়েছে তারা।

১৩ আগস্ট বাংলাদেশের পরের প্রতিপক্ষ নেপাল। ম্যাচটি জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত। প্রথম ম্যাচে বাংলাদেশের জাল অক্ষত রাখা গোলকিপার মাহমুদা আক্তারের উপলব্ধি, ‘পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জিতে আমরা খুব খুশি। আমরা আসলেই ভালো খেলেছি।’

তবে নেপাল ম্যাচ নিয়ে কিছুটা উদ্বিগ্ন মাহমুদা, ‘নেপাল ভালো দল, তারা ভালো ছন্দে আছে। আমরা অবশ্য জয়ের জন্যই মাঠে নামবো। নেপালের সঙ্গেও জিততে চাই।’

পাকিস্তানের বিপক্ষে একটি গোল করা মিডফিল্ডার মনিকা চাকমার কণ্ঠেও একই কথা, ‘প্রথম ম্যাচে আমরা ভালো খেলেছি, পরের ম্যাচে আরও ভালো খেলতে চাই। গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে খেলাই আমাদের লক্ষ্য।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী