‘জুভেন্টাসকে ২০২২ পর্যন্ত শিরোপা জেতাবে রোনালদো’

স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০১৮, ২০:৫৭আপডেট : ১১ আগস্ট ২০১৮, ২১:৩৪

ক্রিস্তিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদকে ৫ বছরে চারবার ইউরোপ সেরা বানিয়ে এখন ইতালিতে ক্রিস্তিয়ানো রোনালদো। ১০ কোটি ইউরোতে জুভেন্টাসে চার বছরের চুক্তি করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। তার জাদুকরী ছোঁয়ায় জুভদের ইতালিয়ান শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ন থাকবে মনে করেন আন্তোনিও কাসানো।

তুরিনের ক্লাবে ২০২২ সাল পর্যন্ত থাকার চুক্তি করেছেন রোনালদো। এই সময়ে প্রত্যেক বছর সিরি এ চ্যাম্পিয়ন হবে জুভেন্টাস, এমনটা মনে করেন রিয়ালের সাবেক ফরোয়ার্ড কাসানো।

গত বছরের জুলাইয়ে ফুটবলকে বিদায় জানানো এই সাবেক তারকার বিশ্বাস, ইতালিতেও গোল উৎসব করতে থাকবেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। তার পা থেকে এক মৌসুমে ৪০ গোল দেখছেন কাসানো।

৩৩ বছর বয়সী ফরোয়ার্ডকে নিয়ে তিনি আশাবাদী। রোমা ও এসি মিলানের সাবেক এই ফরোয়ার্ড গাজেত্তা দেল্লো স্পোর্তকে বলেন, ‘এখন না বললেও চলে, ২০২২ পর্যন্ত জুভেন্টাস জিততে থাকবে স্কুদেত্তো। সিআরসেভেন অন্তত ৪০ গোল করবে এক মৌসুমে, বিয়ানকোনেরির পেছনে আমি কেবল ইন্টারকে দেখতে পাচ্ছি।’

জুভেন্টাসের এই চুক্তিকে দুর্দান্ত বললেন কাসানো। গত সাতবারের চ্যাম্পিয়নরা ভালো প্রতিদান পাবে মনে করেন তিনি, ‘রোনালদো শুধু গোল আর ফলাফল দিয়ে নয়, আর্থিক দিক দিয়েও জুভেন্টাসকে প্রতিদান দেবে।’

অবশ্য জুভেন্টাসে এসে টানা চতুর্থ চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ রোনালদো পাবেন না বললেন কাসানো, ‘আমি মনে করি না চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য জুভেন্টাস ফেভারিট। আমি এই জায়গায় বার্সেলোনাকে ধরে রাখছি।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের