ইনিয়েস্তা-পিকের পর স্পেনকে বিদায় বললেন সিলভা

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০১৮, ২২:৫৯আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ২৩:০১

দাভিদ সিলভা রাশিয়া বিশ্বকাপে স্পেনের হতাশাজনক বিদায়ের পর আন্দ্রেস ইনিয়েস্তা অবসরের ঘোষণা দেন। গত শনিবার স্পেনের জার্সি একেবারে তুলে রাখার সিদ্ধান্ত নেন জেরার্দ পিকে। তিন দিনের ব্যবধানে লা রোহাদের বিদায় জানালেন দাভিদ সিলভা।

সোমবার টুইটারে লিখা এক আবেগঘন চিঠিতে ম্যানচেস্টার সিটি তারকা নিশ্চিত করেছেন, আন্তর্জাতিক ফুটবলে স্পেনের হয়ে আর কখনও খেলবেন না তিনি। ১২ বছরের ক্যারিয়ারে ১২৫ ম্যাচ খেলে জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিলেন সিলভা।

আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩৫ গোল করার পথে এই প্লে মেকার দারুণ সাফল্য পেয়েছেন। ২০০৮ ও ২০১২ সালে টানা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ তো জিতেছেনই, ২০১০ সালে বিশ্বকাপ শিরোপাও হাতে নেন সিলভা।

ফুটবল ক্যারিয়ারের কঠিন সিদ্ধান্ত নেওয়ার ব্যাখ্যা সিলভা দিলেন এভাবে, ‘সবকিছুর অভিজ্ঞতা শেষে বসে থেকে এমন চিঠি লিখা সহজ নয়। স্পেনের জাতীয় দলে আমার সময় শেষ, এই সিদ্ধান্ত নিতে অনেক দিন ও সপ্তাহ ধরে ভেবেছি এবং বিশ্লেষণ করেছি। নিঃসন্দেহে এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত।’

দারুণ সব প্রাপ্তিতে গর্বিত সিলভা ভক্তদের কৃতজ্ঞতাও জানালেন তার পোস্টে, ‘আমার সব সতীর্থদের ধন্যবাদ না দিয়ে পারছি না। কোচ ও ফেডারেশনের সবার প্রতি কৃতজ্ঞ, যারা আমার ওপর আস্থা রেখেছিলেন। আমার পরিবার ও ভক্তদের ধন্যবাদ জানাই, তারা এই সময়ে আমাকে অনেক সমর্থন দিয়ে গেছেন। সবাইকে ধন্যবাদ, শুভ কামনা ও বিদায়।’

স্পেনের হয়ে সিলভার শেষ ম্যাচ ছিল বিশ্বকাপে রাশিয়ার বিপক্ষে। শেষ ষোলোর ওই ম্যাচে টাইব্রেকারে হেরে বিদায় নেয় স্পেন। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের