পাকির আলীর কাছে বাংলাদেশ ‘সেকেন্ড হোম’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৮, ১৯:৫৫আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ১৯:৫৭

পাকির আলী এখন এক সময় ছিলেন ঢাকার ফুটবলের জনপ্রিয় তারকা, আর এখন শ্রীলঙ্কা দলের কোচ। শ্রীলঙ্কার সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার পাকির আলীর জীবনের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশ।

গত শতাব্দীর আশির দশকে আবাহনীর অনেক সাফল্যের রূপকার বাংলাদেশে আসছেন আবার। আগামী মাসে ঢাকায় অনুষ্ঠেয় সাফ ফুটবলে শ্রীলঙ্কা খেলবে তান অধীনে। খেলোয়াড়ি-জীবন শেষে ঢাকার পিডাব্লিউডি, মোহামেডান, শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং জীবনের-সঙ্গে-জড়িয়ে-থাকা আবাহনীর কোচের দায়িত্বে ছিলেন তিনি। নিজেই বলেন, বাংলাদেশ তার ‘সেকেন্ড হোম’। দ্বিতীয় বাড়িতে পা রাখার আগে রোমাঞ্চিত পাকির আলী।

সাফ ফুটবলের প্রস্তুতি হিসেবে ২৯ আগস্ট নীলফামারীতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশের মাটিতে পা রাখার জন্য পাকির আলীর তর সইছে না। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘ভাবতেই ভালো লাগছে আবার বাংলাদেশে যাচ্ছি। পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। দীর্ঘদিন আবাহনী ক্লাবে খেলেছি, আবাহনী সহ ঢাকার কয়েকটি ক্লাবে কোচিং করিয়েছি। সে সব দিনের কথা আমার স্মৃতিতে উজ্জ্বল। বাংলাদেশ তো আমার ‍সেকেন্ড হোম, ক্যারিয়ারের একটা বড় অংশ এদেশেই কেটেছে।’

আবাহনীতে খেলার সময় পাকির আলী আবাহনীর জার্সিতে বেশ কয়েকটি শিরোপা জিতেছেন তিনি, পেয়েছেন ভক্তদের প্রাণঢালা ভালোবাসা। তবে ঢাকা স্টেডিয়ামে (বর্তমানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে) একটা তিক্ত অভিজ্ঞতার কথা আজও ভুলতে পারেন না পাকির আলী, ‘আমরা শিরোপা উদযাপন করছিলাম। তখন মাঠের মধ্যে হাজারো দর্শক। সেই সময় আমার গলা থেকে কে যেন দুটো সোনার চেন টান দিয়ে নিয়ে যায়! এত আনন্দের মধ্যেও এই ঘটনায় খুব খারাপ লেগেছিল আমার। পরে অবশ্য আবাহনীর কর্মকর্তা ববি ভাই এবং আবাহনী সমর্থক গোষ্ঠীর এক কর্মকর্তা আমাকে চেন উপহার দিয়েছিলেন।’ 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে