লা লিগার শিরোপা ধরে রাখার মিশন শুরু বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০১৮, ২০:৪৬আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ২০:৫৫

মেসির নেতৃত্বে শুরু হচ্ছে লা লিগায় বার্সার মিশন স্প্যানিশ সুপার কাপ জেতার সুখস্মৃতি এখনও জ্বলজ্বলে। এই সাফল্য নিয়ে শনিবার ন্যু ক্যাম্পে শুরু হচ্ছে লা লিগায় বার্সেলোনার শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন।

স্পেনের শীর্ষ লিগের লড়াই শুরু হয়েছে শুক্রবার থেকে। তবে আসল আকর্ষণ শুরু হচ্ছে বার্সেলোনার ম্যাচ দিয়ে, যেখানে তাদের প্রতিপক্ষ আলাভেস। আজ দিবাগত রাত সোয়া ২টায় গত মৌসুমের ১৪তম দলের বিপক্ষে ঘরের মাঠে নামছে চ্যাম্পিয়নরা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে লা লিগা ও বার্সেলোনার অফিসিয়াল ফেসবুক পেজে।

গত লা লিগা মৌসুমে বেশ স্বাচ্ছন্দ্যে নিজেদের ২৫তম শিরোপা জিতেছিল বার্সেলোনা। এবারও তারা সেই শিরোপা ধরে রাখতে চায়। লিওনেল মেসি সেই লক্ষ্যে দেবেন নেতৃত্ব। তাছাড়া কোচ এর্নেস্তো ভালভারদে লা লিগার শ্রেষ্ঠত্ব ধরে রাখাতে সব মনোযোগ দিচ্ছেন, চ্যাম্পিয়নস লিগ নিয়ে ওতটা ভাবছেন না তিনি।

এই মৌসুমে আরতুরো ভিদাল, আর্থার মেলো, মালকম ও ক্লেমেন্ট লংলেকে নিয়ে টানা শিরোপা জয়ের মিশনে নামবে বার্সা। আর এই অভিযানে নেতৃত্ব দেবেন লিওনেল মেসি। এরই মধ্যে অধিনায়ক হিসেবে সুপার কাপ জিতে প্রথম ট্রফির স্বাদ নিয়েছেন আর্জেন্টাইন তারকা। আগামী ১০ মাসের এই লড়াই শেষে স্পেনের শীর্ষ ফুটবল মঞ্চেও একই উদযাপনে ভাসতে চান তিনি।

আর সেই আকাঙ্ক্ষা-প্রত্যাশা ধরে রাখতে শুরুটা ভালো করতেই চাইবে বার্সেলোনা। প্রতিপক্ষ আলাভেসের সঙ্গে মুখোমুখি দেখায় দারুণ এগিয়ে তারা। ১১ বারের দেখায় ৯টিতে জয়, আর একটি করে ড্র ও হার। অবশ্য শেষবার গত জানুয়ারিতে ন্যু ক্যাম্পে শুরুতে হোঁচট খেয়েছিল বার্সা। প্রথমার্ধে গোল খেয়েও লুই সুয়ারেস ও মেসির গোলে জিতেছিল তারা।

তার আগে গত মৌসুমে আলাভেসের মাঠে ২-০ গোলে জিতলেও তাই সবশেষ লড়াই মাটিতে রাখছে বার্সেলোনাকে। শিরোপা জয়ের পুরানো উচ্চাকাঙ্ক্ষা নিয়ে তাই নতুন মৌসুমের শুরুতে সতর্ক কাতালান জায়ান্টরা। গোল ডটকম, ইএসপিএনএফসি 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে