তবুও মেয়েদের পারফরম্যান্সে খুশি বাংলাদেশের কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৮, ০১:৪৮আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ০১:৫১

ফেয়ার প্লে ট্রফি হাতে বাংলাদেশ গ্রুপ ও সেমিফাইনালে উড়ন্ত জয়ের পর মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলের ফাইনালে হারল বাংলাদেশ। টানা দ্বিতীয় শিরোপা জেতা হলো না তাদের। ফাইনালে বেশ কয়েকটি সুযোগ নষ্টের আক্ষেপ থাকলেও মেয়েদের পারফরম্যান্সে খুশি কোচ গোলাম রব্বানী ছোটন।

প্রথম তিন ম্যাচে ২২ গোল করা দলটি একমাত্র গোল খেয়ে শিরোপ হারাল ভারতের কাছে। দিনটা বাংলাদেশের ছিল না মনে করেন বাংলাদেশের কোচ, ‘ফাইনালটা আমাদের জন্য ভালো যায়নি। বলা চলে দিনটা বাজে গেছে।’

এই এক ম্যাচ দিয়ে মেয়েদের পারফরম্যান্সের বিচার করা যৌক্তিক মানছেন না গোলাম রব্বানী, ‘একটি ম্যাচ দিয়ে মেয়েদের পারফরম্যান্স যাচাই করা যাবে না। আমি তাদের পারফরম্যান্সে খুশি। দ্বিতীয়ার্ধে তারা যেভাবে খেলেছে, তাতে গোল পাওয়া উচিত ছিল।’

গোল খাওয়ার পর বাংলাদেশের দুটি সুযোগ পোস্টে লেগে ফিরে এসেছে। শেষ মুহূর্তে ফরোয়ার্ড তহুরাও গোলের সুবর্ণ সুযোগ হারান। এনিয়ে আক্ষেপ ঝরলো বাংলাদেশ কোচের কণ্ঠে, ‘তহুরার গোল মিস করা মোটেও ঠিক হয়নি। এমন সুযোগ নষ্ট করা বিশ্বাসই হচ্ছে না।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের