পান্ডিয়ার বোলিংয়ে দ্বিতীয় দিনও ভারতের

স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট ২০১৮, ০০:০১আপডেট : ২০ আগস্ট ২০১৮, ০০:১৯

টেস্টে প্রথমবার ৫ উইকেট পেলেন পান্ডিয়া প্রথম দুই টেস্টে ছিল ইংল্যান্ডের দাপট, আর হতাশায় ডুবেছিল ভারত। ট্রেন্টব্রিজে পাল্টে গেছে দৃশ্য। তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ম্যাচের অবস্থা বলছে সেটাই। ইংল্যান্ডের ওপর ছড়ি ঘোরাচ্ছে ভারত।

ভারতকে ৩২৯ রানে অলআউট করে হার্দিক পান্ডিয়ার তোপের মুখে পড়েছে ইংল্যান্ড। এক সেশনেই তারা গুটিয়ে যায় ১৬১ রানে। মাত্র ৩৮.২ ওভার টিকে ছিল তাদের প্রথম ইনিংস। ১৬৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ব্যবধানটা দুইশ’র বেশি করেছে ভারত। ২ উইকেটে ১২৪ রান তাদের, লিড ২৯২ রানের।

৬ উইকেটে ৩০৭ রানে রবিবার খেলা শুরু করে ভারত। আর ২২ রান যোগ করে ফিরে যান বাকি চার ব্যাটসম্যান। প্রথম ইনিংসে ভারতের বাকি চার উইকেট সমানভাবে ভাগাভাগি করে নেন জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। এতে ক্রিস ওকসের সঙ্গে তারাও সমান তিনটি করে উইকেট নিয়ে এই ইনিংসে ইংল্যান্ডের সফল বোলার।

লাঞ্চের ঘণ্টাখানেক আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নামে ইংল্যান্ড। অ্যালিস্টার কুক ও কিটন জেনিংসের ব্যাটে কোনও উইকেট না হারিয়ে ৪৬ রানে মধ্যাহ্ন বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয় সেশনে ফিরে তোপের মুখে পড়ে তারা। ৫৪ রানে টানা দুই ওভারে দুই ওপেনার ফিরে যান। কুক ২৯ ও জেনিংস ২০ রানে ফেরেন।

ইশান্ত শর্মা ও জশপ্রীত বুমরা প্রথম দুটি উইকেট তুলে নেন। পরে তারা আরও একটি করে উইকেট শিকার করেছেন। মাঝখানে হার্দিক পান্ডিয়ার গতিতে বিপর্যস্ত ইংল্যান্ড। ২৪ বছরের এ ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার জোড়া আঘাত হেনেছেন দুইবার। মাত্র ৬ ওভারে এক মেডেনসহ ২৮ রান দিয়ে টেস্টে প্রথমবার ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন পান্ডিয়া।

এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে উদ্বোধনী জুটিতে ৬০ রান করে ভারত। ৩৩ বলে ৭ চারে ৩৬ রান করে লোকেশ রাহুল বোল্ড হন বেন স্টোকসের কাছে।

৬ রানের আক্ষেপ নিয়ে আদিল রশিদের বলে জনি বেয়ারস্টোর শিকার হন শিখর ধাওয়ান। ভারতের এই ওপেনার ৬৩ বলে ৪৪ রান করেন ৬ চারে। চেতেশ্বর পুজারা ৩৩ ও বিরাট কোহলি ৮ রানে অপরাজিত ছিলেন।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক