অ্যাতলেতিকোর প্রথম জয় গ্রিয়েজমানের গোলে

স্পোর্টস ডেস্ক
২৬ আগস্ট ২০১৮, ১১:১৫আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ১১:২৪

গ্রিয়েজমানের গোল উদযাপন ভ্যালেন্সিয়ার বিপক্ষে এগিয়ে থেকেও পয়েন্ট হারিয়ে লা লিগা শুরু করেছিল অ্যাতলেতিকো মাদ্রিদ। দ্বিতীয় ম্যাচে এসে তারা পেল প্রথম জয়ের দেখা। শনিবার নবাগত দল রায়ো ভায়েকানোর বিপক্ষে আন্তোয়ান গ্রিয়েজমানের একমাত্র গোলে জিতেছে উয়েফা সুপার কাপ চ্যাম্পিয়নরা।

১-০ গোলে জয়ের রাতে বেশ ভুগতে হয়েছে অ্যাতলেতিকোকে। বল দখলে এগিয়ে থাকলেও ভায়েকানোর দৃঢ় রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা। তবে ম্যাচের ঘড়ির কাঁটা এক ঘণ্টা পার হওয়ার পর পার্থক্য গড়ে দেয় ফরাসি ফরোয়ার্ডের গোল। কর্নার কিক থেকে স্টেফানি সাভিচের হেড ৬৩ মিনিটে জালে জড়ান গ্রিয়েজমান।

প্রথমার্ধে আনহেল কোরেয়া অ্যাতলেতিকোর দারুণ সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু ভায়েকানো গোলরক্ষক আলবের্তো গার্সিয়া আর্জেন্টাইনের চেষ্টা রুখতে সফল হন।

তার কিছুক্ষণ পর ওয়ান্দা মেত্রোপলিতানো প্রথম ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির স্বাদ পায়। ভায়েকানোর ডিবক্সের মধ্যে তাদের ডিফেন্ডারের হাতে বল লাগলে পেনাল্টির জোর আবেদন করেন ডিয়েগো কস্তা। রেফারি হোসে লুইস গনসালেস সেটা বাতিল করে দেন শুরুতে। তবুও ভিএআর নেন তিনি এবং তার সিদ্ধান্ত অনড় ছিল।

ম্যাচ জিতলেও হতাশা ছিল গ্রিয়েজমানের কণ্ঠে, ‘আমরা দারুণ খেলিনি। আমি নিশ্চিত নই আমরা কতদূর এগোতে সফল হবো, কিন্তু আমরা উন্নতি করে যাব।’ ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী