বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ উপলক্ষে শিশুদের হাতে বর্ণিল নীলফামারী

নীলফামারী প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৮, ১৭:৪০আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ১৭:৪৫

দেয়াল চিত্র আঁকছে শিশুরা বাংলাদেশ ও শ্রীলঙ্কার ফুটবল ম্যাচ উপলক্ষে সাজ সাজ রব পড়ে গেছে নীলফামারী জেলায়। সৈয়দপুর বিমানবন্দরে খেলোয়াড়দের বরণ করে নিতে ছিল উপচে পড়া ভিড়। বুধবারের এই ম্যাচ নিয়ে উৎসবের সাজে সাজছে উত্তরের এই জেলা, যাতে অংশ নিয়েছে কোমলমতি শিশুরাও।

নীলফামারী শহরকে সাজাতে রঙ তুলি নিয়ে ব্যস্ত সময় পার করছে শিশুরা। শেখ কামাল স্টেডিয়ামের আশেপাশের সড়কের দুইপাশে মনের মাধুরী মিশিয়ে ছবি আঁকছে তারা। এতে শোভা পেয়েছে ফুটবল ও ক্রিকেটের বড় বড় খেলোয়াড়দের ছবি। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, জাতীয় কবি নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুর ও সুকান্ত ভট্টাচার্যের ছবি।

ভিশন ২০২১’র প্রধান সমন্বয়ক ওয়াদুদ রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাংলাদেশ-শ্রীলঙ্কা একদিনের প্রীতি ম্যাচকে কেন্দ্র করে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের একশ কিশোর কিশোরী প্রিয় শহরকে রাঙিয়ে দিতে রঙ তুলি নিয়ে ব্যস্ত সময় পার করছে। আমরা সাজসজ্জার প্রায় ৯৫ ভাগ কাজ শেষ করে ফেলেছি।’

রঙ তুলিতে ফুটিয়ে তোলা হচ্ছে শহরের দেয়াল পুরো শহর ছেয়ে গেছে ফেস্টুন ও ব্যানার দিয়ে। ধুয়ে মুছে পরিষ্কার করছে পুরো শেখ কামাল স্টেডিয়াম। খেলার প্রায় ৯৫ ভাগ প্রস্ততি শেষ। বাকি সাজসজ্জার কাজ পুরোদমে চলছে। দম ফেলার ফুরসত নেই তাদের। আর এসব কাজের তদারকি করছে জেলা ক্রীড়া সংস্থা।

আঁকিয়ে দলের শিক্ষার্থী অদিতি রায় উর্মি ও শতাব্দী রায় দিপা এমন কাজে অংশ নিতে উচ্ছ্বসিত, ‘আগামীকাল আমাদের শহরে দুই দেশের ফুটবল খেলাকে কেন্দ্র করে জেলা শহরকে সাজাতে আমরা একশ শিক্ষার্থী ছবি আঁকার কাজ করছি। দারুণ লাগছে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে