বাংলাদেশের খেলা দেখেই খুশি নীলফামারীর মানুষ

তৈয়ব আলী সরকার, নীলফামারী
২৯ আগস্ট ২০১৮, ২২:৩১আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ২২:৩৬

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে দর্শকদের একাংশ খেলা শুরু বিকেল ৪টায়, তবে শেখ কামাল স্টেডিয়ামের গেটের সামনে লম্বা লাইন সেই বেলা ১২টা থেকে। বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ নীলফামারীর দর্শকদের কাছে অন্যরকম পাওয়া। তাই বাংলাদেশ ১-০ গোলে হারলেও পুরো সময় তারা গলা ফাটানো চিৎকার আর করতালিতে সমর্থন দিয়ে গেছে প্রিয় দলকে।

প্রায় ২০ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামের বাইরে দর্শকদের ঢল নামতে শুরু করে বেলা ১২টা থেকে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে একে একে ভেতরে প্রবেশ করতে শুরু করেন দর্শকরা। প্রখর রোদ উপেক্ষা করে দুপুর দেড়টার মধ্যে স্টেডিয়াম এলাকায় তিল ধারণের ঠাঁই নেই। দুপুর আড়াইটার মধ্যে স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ। ম্যাচের প্রায় পুরোটা সময় ফুটবলপ্রেমী দর্শকরা ‘বাংলাদেশ, বাংলাদেশ’ চিৎকারে সমর্থন দিয়ে গেছেন নিজের দেশকে।

যদিও হতাশাতেই শেষ হয়েছে ম্যাচ। লঙ্কানদের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে পড়া বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারেনি। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ চালালেও এড়াতে পারেনি ১-০ গোলের হার। হারের হতাশা থাকলেও এমন একটি ম্যাচ স্টেডিয়ামে বসে সরাসরি দেখতে পাওয়ার আনন্দ ছুঁয়ে গেছে সবাইকে।

জেলার ডোমার উপজেলার হলহলিয়া গ্রামের জগদীশ রায়ের মুখে ছিল তৃপ্তির হাসি। ‘সোনার হরিণ’ হয়ে ওঠা টিকিট পেয়ে খেলা দেখার সুযোগ হয়েছে যে তার। ম্যাচ শেষে তার আনন্দ প্রকাশ পেল এভাবে, ‘আন্তর্জাতিক খেলাগুলো টেলিভিশনে দেখতাম। কখনও ভাবতে পারেনি বাড়ির পাশেই এমন একটি আন্তর্জাতিক ম্যাচ উপভোগ করতে পারব। ম্যাচ দেখে খুবই আনন্দ পেয়েছি।’

স্টেডিয়ামের গেটের সামনে লম্বা লাইন জগদীশ জানিয়েছেন, আসন সীমাবদ্ধতার কারণে নিজ জেলার স্টেডিয়ামে খেলা হলেও অনেকেই সরাসরি ম্যাচ দেখতে পারেননি। তাদের মধ্যে সদর এলাকার পান ব্যবসায়ী সিরাজুল ইসলাম একজন। এতটা কাছে বাংলাদেশ দলের আন্তর্জাতিক ম্যাচ, অথচ দেখার সুযোগ হয়নি তার। আক্ষেপ করে বললেন, ‘টিকিট না পেয়ে সরাসরি দেখতে পারলাম না খেলাটি। এরপরও মিস করিনি, টেলিভিশনের সামনে বসে উপভোগ করেছি।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী