সাফ জয়ীদের সম্মাননায় নতুনরা খুঁজবেন অনু্প্রেরণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৮, ২০:৩৫আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ২০:৩৬

সাফ জয়ীদের সম্মাননায় নতুনরা খুঁজবেন অনু্প্রেরণা ২০০৩ সালে ঢাকার মাঠে রচিত হয়েছিল নতুন ইতিহাস। সাফ ফুটবলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন বাংলাদেশ। সেই স্মৃতি এখনও অনেকের মনে টাটকা। দেশকে আনন্দে ভাসানো সেই দলকে সংবর্ধনা দেওয়ার সঙ্গে এবারের বাংলাদেশ দলকে এক ছাদের নিচে আনছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)।

রজনী কান্ত বর্মন-আলফাজদের হাত ধরে ২০০৩ সালে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সময়ের পালা বদলে আবারও বাংলাদেশে বসতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই। সামনের মাসের এই প্রতিযোগিতার আগে আগামীকাল (শুক্রবার) সাফ জয়ী দলকে সম্মাননা জানাবে বিএসপিএ, যেখানে এবারের সাফে অংশ নিতে যাওয়া বাংলাদেশ দলের খেলোয়াড়রাও থাকবেন।

সাফের মতো মর্যাদার আসরের আগে ক্রীড়া সাংবাদিকদের এই সংগঠন শুক্রবার বিকেলে সম্মাননা দিতে যাচ্ছে সেই ফুটবল নায়কদের, যারা বঙ্গবন্ধু স্টেডিয়ামে (তৎকালীন ঢাকা স্টেডিয়াম) ইতিহাস গড়েছিলেন। বাংলাদেশকে এনে দিয়েছেন সর্বোচ্চ সাফল্য। ২০০৩ সালের নায়করা সম্মাননা নেওয়ার পাশাপাশি শুভকামনা জানাবেন ২০১৮ সালের সাফের দলকে। যে অনুষ্ঠানের নামকরণ করা হয়েছে ‘বসুন্ধরা কিংস-বিএসপিএ ফুটবল স্টারস: ২০০৩ ও ২০১৮’।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী