‘এমবাপে অনন্য ও অবিশ্বাস্য প্রতিভাবান’

স্পোর্টস ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০০আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০৮

কাইলিয়ান এমবাপে প্যারিস সেন্ত জার্মেই কোচ থোমাস টাখেল একেবারে কাছে থেকে কাইলিয়ান এমবাপেকে দেখছেন মাত্র কয়েক সপ্তাহ। এই অল্প সময়ে জার্মান কোচকে মুগ্ধ করেছেন ফরাসি স্ট্রাইকার। রাশিয়া বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়কে অবিশ্বাস্য প্রতিভাবান বললেন পিএসজি কোচ।

গত মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ২১ গোল করা এমবাপে এবারের লিগ ওয়ানে প্রথম দুই ম্যাচে তিনবার লক্ষ্যভেদ করেছেন। নবাগত নিমেসের মাঠেও সেই ধারা তিনি ধরে রাখবেন বিশ্বাস টাখেলের।

মোনাকো থেকে পিএসজি আসার প্রথম বর্ষপূর্তিতে ১৯ বছর বয়সী স্ট্রাইকারকে প্রশংসায় ভাসালেন বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক কোচ, ‘কাইলিয়ান অবিশ্বাস্য প্রতিভাবান এবং সে খুব ইতিবাচক মানুষও।’

মাঠে ও মাঠের বাইরে এমবাপের দৃঢ় মানসিকতা মুগ্ধ করেছে টাখেলকে, ‘মাত্র কয়েক সপ্তাহ ধরে আমি তাকে চিনি। আমি এটুকু বলতে পারি গোল করতে ও জেতার জন্য অনেক ক্ষুধা তার। আর অন্য খেলোয়াড়দের মনে ইতিবাচক চিন্তা আনতে দক্ষ সে।’

টাখেল আরও যোগ করেন, ‘এসব তাকে অনন্য করে তুলেছে। সে আমাদের দলে খেলছে এটা দারুণ ব্যাপার।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম